Saturday, May 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের আহ্বান

November 27, 2024
in জাতীয়
সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের আহ্বান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। একইসঙ্গে সবাইকে শান্ত থাকতে বলেছেন।

তিনি বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলেছেন জাতির একতা চান।

বৈঠকে চট্টগ্রামের বিষয় নিয়ে আলাপ হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয় জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

এদিকে, বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টাকে সম্প্রতি উদ্ভুদ পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, শিক্ষার্থীদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে দলের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, দেশে যেন বিভাজন তৈরি না হয়। চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

ফখরুল বলেন, আমরা জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি। যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করেন। টিসিবির ট্রাকগুলোকে বাড়ানোর জন্য বলেছি।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকার যে মামলাগুলো করেছি, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটি জাতীয় ঐক্য সৃষ্টিরও আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে নির্বাচনের বিষয়ে বলেছি, যা সবচেয়ে বেশি প্রয়োজন। সংস্কারগুলোকে সম্পূর্ণ করে যতদ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য বলেছি। একটি রোডম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলো আমরা তাদেরকে বলেছি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা উপস্থিত ছিলেন তারা শান্তিপূর্ণভাবে ও মনোযোগসহ আমাদের কথা শুনেছেন।

Previous Post

বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

Next Post

আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

Related Posts

‘তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ’
জাতীয়

‘তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ’

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post
আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার চায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ’

‘তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ’

নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ভোরের কাগজে চাকরি

নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া মেয়ে ৯ দিন পর উদ্ধার

বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া মেয়ে ৯ দিন পর উদ্ধার

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার