Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

December 2, 2024
in রাজনীতি
আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সামনে যে নির্বাচন তা এত সহজ হবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন দুর্বল হয়ে গেছে কিন্তু ২০ বছর আগের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষ এখন অনেক সচেতন। সেজন্য জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। কেউ কেউ ভাবছে আমরা ক্ষমতায় চলে গেছি। আমরা ক্ষমতায় যাব কিনা জানি না। আমরা জনগণের সমর্থন পেলে তখন ক্ষমতায় যাব।

সোমবার ময়মনসিংহ নগরীর টাউনহলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্পৃক্তি’ বিষয়ে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।তারেক রহমান বলেন, দলের কেউ ভুল করে থাকলে তাদেরকে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে। সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের আস্থা ধরে রাখা কঠিন। এই আস্থা ধরে রাখার দায়িত্ব দলের নেতা-কর্মীদের।

তিনি বলেন, গত কিছুদিন যাবত সমাজের অনেকে সংস্কারের কথা বলছে। যারা ৩ বা ৬ মাস আগেও সংস্কার নিয়ে কথা বলেনি। কিন্তু বিএনপি এই সংস্কারের কথা আজ থেকে দুই বছর আগে বলেছে। তখন আমরা জানতাম না কবে স্বৈরাচারের পতন হবে? কবে স্বৈরাচার পালিয়ে যাবে দেশ থেকে। আমাদের সামনে পরিষ্কার কিছু ছিলো না, তখনো আমরা বলেছি।

‘যারা সংস্কারের কথা বলছে তারা কিন্তু কমবেশি আমাদের ৩১ দফার কথায় বলছে। এর বাইরে যাবার খুব একটা জায়গা নেই।’

তিনি বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়। আমাদের সমমনা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসল এই ৩১ দফা। এই ৩১ দফার মধ্যে অনেক রাজনৈতিক দলের চিন্তার সমন্বয় ঘটেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি’র সব ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে। তারা ভাবছে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা ক্ষমতায় চলে গেছি। আপনাদের সকলকে দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যাবো কিনা জানি না। জনগণের সমর্থন পেলে ক্ষমতায় যাবো। এখন জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। জনগণ আপনাদেরকে চিনে বিএনপি হিসেবে। আপনাদের সকল কাজ হতে হবে এমন; যেনো জনগণের সমর্থন আপনার প্রতি থাকে। যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে রক্ষা করা, দলকে সামনে নিয়ে যাওয়া আমার বা স্থায়ী কমিটির সদস্যদের একার দায়িত্ব না। এ দায়িত্ব সকলের। যে কেন্দ্রে আছে সে কেন্দ্রের দায়িত্ব পালন করবে, যে জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে আছে সে সেখানে দায়িত্ব পালন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ

Next Post

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাতের

Related Posts

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির
রাজনীতি

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ
রাজনীতি

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ

জামায়াত-এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা
রাজনীতি

জামায়াত-এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

Next Post
বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাতের

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাতের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 December 2024

আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার