Saturday, October 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

September 10, 2026
in আন্তর্জাতিক
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হচ্ছে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে এবং তখন তেলের দামও দ্রুত কমে আসবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। ততদিনে ইরান আর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিজ দল রিপাবলিকান পার্টির প্রথম সম্মেলনে যোগ দিতে টেক্সাসে যাচ্ছিলেন ট্রাম্প। আগামী নির্বাচনে মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ট্রাম্প এখন নিজ দলের ভেতর থেকেই চাপের মুখে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন জনমত জরিপে তার জনপ্রিয়তাও কমছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে উঠে যায়। গত জুলাইয়ের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।

ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর তেলের দাম দ্রুত কমে যাবে। তার ভাষ্য, যুদ্ধ শেষ হতে নির্বাচনের সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

ইরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার দাবি, তেহরান এমন একটি দুর্বল সরকার ক্ষমতায় আনতে চায়, যারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা সম্ভব হলেও আপাতত এ নিয়ে যুক্তরাষ্ট্র কোনো উদ্যোগ নিচ্ছে না।

ট্রাম্পের প্রথম দিকের পূর্বাভাস ছিল, ইরানের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু সংঘাত এরই মধ্যে সপ্তম মাসে গড়িয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে জ্বালানি, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তাতেও ভাটা পড়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ আকার নিয়েছে। বিভিন্ন তেল স্থাপনায় হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে পণ্য পরিবহনসহ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়।

বুধবার মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে তারা। জবাবে ইরান হরমুজ প্রণালিতে দুটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও আটটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব হামলায় জাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগের দিন ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালায়। এতে দেশটির কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়। যুদ্ধের কারণে জ্বালানির দাম আরও বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

Next Post

বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

Related Posts

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা আটক
আন্তর্জাতিক

অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা আটক

অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা
আন্তর্জাতিক

অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা

Next Post
বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা-এর উদ্যোগে সভা অনুষ্ঠিত

রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা-এর উদ্যোগে সভা অনুষ্ঠিত

দিয়ামনি ই-কমিউনিকেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

দিয়ামনি ই-কমিউনিকেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 September 2026

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার