Thursday, September 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

September 10, 2026
in খেলা
বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
২০২৬ বিশ্বকাপ সুখকর ছিল না নেইমার-ভিনিসিয়ুসদের জন্য। তবে হতাশার বিশ্বকাপ শেষে ব্রাজিলকে নতুন করে সাজানোর পরিকল্পনা কার্লো আনচেলত্তির। সেই পরিকল্পনার প্রথম ধাপের কাজ সারলেন তিনি, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দল ঘোষণা করে। আর আনচেলত্তির ঘোষিত এই দলে রয়েছে বেশ চমক।

কেননা ঘোষিত দলে ৮ জন নতুন খেলোয়াড়কে ডেকেছেন আনচেলত্তি। তারা হচ্ছেন—পেদ্রো মরিসকো, ওতাভিও, আর্থুর দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন ও গ্যাব্রিয়েল বোনটেম্পো।

নতুন দলে বিশ্বকাপে খেলা অনেকেরই সুযোগ হয়নি। ২০২৬ বিশ্বকাপে খেলা তিন গোলরক্ষক আলিসন, ওয়েভারতন ও এদেরসন কেউই নেই। নেই কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়ার মতো তারকারা।

২৬ সদস্যের দল ঘোষণার পর আনচেলত্তি বলেছেন, ‘আমাদের জন্য বিশ্বকাপটা হতাশার ছিল। বিশেষ করে আমার জন্য। প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারিনি। যাই হোক, ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের হয়ে নতুন এক পথচলা শুরু করতে যাচ্ছি।’

চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি হবে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর। এরপর ভারতের উদ্দেশে বিমানে চড়বেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা।

ভারতের বিপক্ষে কলকাতায় আগামী ৩ অক্টোবর ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:

গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।

ডিফেন্ডার: আর্থুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনিওস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস ও ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রুনো বিডন, ব্রুনো গিমারাইস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোনটেম্পো।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা, পেদ্রো, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

Next Post

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

Related Posts

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ
খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
খেলা

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড
খেলা

এমবাপে-রোনালদোকে পেছনে ফেললেন হলান্ড

Next Post
যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 September 2026

বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করল ব্রাজিল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার