Tuesday, July 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দেড় মাসে ১৫০ মামলার আসামি শেখ হাসিনা

September 20, 2024
in আইন ও অপরাধ
দেড় মাসে ১৫০ মামলার আসামি শেখ হাসিনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাওয়ার প্রেক্ষিতে তিন দিন বাদেই দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই খুন, গুম ও গণহত্যার একের পর এক অভিযোগ উঠতে থাকে বিগত সরকারের বিরুদ্ধে। রাজধানীসহ সারাদেশে একের পর এক মামলায় জড়াতে থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা।

সুনির্দিষ্টভাবে শুধু ঢাকার হিসাব করলেই গত দেড় মাসে ১৫০টি মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তার নাম। এর মধ্যে ১৪০টিই হত্যা মামলা। বাকি ১০টি মামলায় হত্যাচেষ্টা, হুমকি, লাঞ্ছিত ও মারধরের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা। এ হিসেবে ঢাকার আদালতগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হওয়া মামলার ৯৩ দশমিক ৩৩ শতাংশই হত্যা মামলা।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম মামলাটি হয় গত ১৩ আগস্ট। কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে এক মুদি দোকানি নিহত হওয়ার ঘটনায় হত্যার অভিযোগ তুলে মামলাটি দায়ের হয়; আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৭ জনকে।

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আমলি আদালতগুলোতে মোট ৩১টি থানায় এরকম ১৫০টি মামলা করা হয়েছে। এর মধ্যে শুধু যাত্রাবাড়ী থানাতেই দায়ের হয়েছে ৪২টি মামলা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মামলা হয়েছে মিরপুর থানায়; দেড় মাসে ২৪টি মামলা হয়েছে এ থানায়। এ ছাড়া উত্তরা-পূর্বে ১৪টি, সাভারে ১০টি, বাড্ডায় ৯টি, মোহাম্মদপুর ও কদমতলীতে ৫টি করে, রামপুরায় ৪টি; তেজগাঁও, নিউমার্কেট, আদাবর, সূত্রাপুর, খিলগাঁও ও হাতিরঝিল থানায় ৩টি করে; পল্লবী, বংশাল, শেরেবাংলা নগর, বনানী, পল্টন, মুগদা, ভাটারা থানায় দুটি করে এবং আশুলিয়া, কাফরুল, মতিঝিল, চকবাজার, লালবাগ, গুলশান, বিমানবন্দর, শাহবাগ, ধানমন্ডি ও কোতোয়ালি থানায় একটি করে মামলা করা হয়েছে।

সবশেষ বৃহস্পতিবারও (১৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নতুন ৬টি হত্যা মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাগুলো হয়েছে।

নতুন মামলাগুলোর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে শেখ হাসিনাসহ ১৪৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন শেখ আজিজুর রহমান নামে এক ব্যক্তি। পরে আদালত সংশ্লিষ্ট থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আরেকটি হত্যা মামলা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে, যেখানে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালসহ ৪৭ জনের নাম। যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালতে। অভিযোগ শুনে আদালত বাড্ডা থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালতে করা আরেক হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ৩৪ জনের নাম। আদালত কদমতলী থানা পুলিশকে মামলাটির অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৫৭ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে আরেকটি হত্যা মামলা হয়েছে। রামপুরা থানা পুলিশকে মামলাটির অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে আরেকটি হত্যা মামলা হয়েছে, যেখানে শেখ হাসিনাসহ আসামি ৩৩ জন। আদালত হাতিরঝিল থানা পুলিশকে মামলাটির অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলাকালে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা একের পর এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে যুক্ত করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদসহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং দলটির তৃণমূলের গুরুত্বপূর্ণ সব নেতাকর্মীর নাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জাবির ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি

Next Post

উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা

Related Posts

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড
আইন ও অপরাধ

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড
আইন ও অপরাধ

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আইন ও অপরাধ

হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Next Post
উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা

উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সরকার

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সরকার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 September 2024

দেড় মাসে ১৫০ মামলার আসামি শেখ হাসিনা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার