Friday, May 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বলিউড নিয়েই খুশি কারিনা

May 8, 2025
in বিনোদন
বলিউড নিয়েই খুশি কারিনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক

এটা বললে বাড়াবাড়ি হবে না, অনেক বলিউড অভিনয়শিল্পীর হলিউডে কাজ করার একটা সুপ্ত ইচ্ছা মনের কোণে থাকে। একাধিক বিটাউন নায়িকা হলিউডে নিজের ভাগ্য পরীক্ষাও করেছেন। তালিকায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, হুমা কুরেশির মতো অভিনেত্রী। তবে কারিনা কাপুর খানের এ রকম কোনো ইচ্ছা যে নেই, তা তাঁর কথায় স্পষ্ট। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (ওয়েভস) সামিট ২০২৫-এর আসরে হলিউডে অভিনয় করা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন এই বলিউড অভিনেত্রী।

১ মে থেকে মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে উদ্‌যাপিত হচ্ছে এই সামিট। চার দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একই মঞ্চে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান ও চিত্রনির্মাতা করণ জোহর। কারিনা খোলাখুলিভাবে বলেন যে বলিউডে কাজ করেই তিনি দারুণ খুশি।

আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না: আরিফিন শুভ
জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এও বলিউড অভিনেতাদের হলিউডে কাজ করা নিয়ে কারিনাকে একটা প্রশ্ন করেছিলেন করণ। কারিনা তখন বলেছিলেন, ‘সবার যেন হলিউডে যাওয়ার হিড়িক শুরু হয়েছে।’

হলিউডে কাজ করা নিয়ে কারিনার কী পরিকল্পনা, করণ তা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি তো এখানেই আছি। আর কোনো কিছুর পেছনে ধাওয়া করে তা হাসিল করা আমার স্বভাবে নেই। যদি সেটা ঘটার থাকে, তাহলে সেটা ঘটবেই। আর আমি আমার ভারতীয় ছবি এবং অভিনয় নিয়ে বেশ সুখে আছি। হিন্দি ছবির গানের সঙ্গে নাচতে আমার দারুণ মজা লাগে। হিন্দিতে সংলাপ বলতেই আমি সুখ পাই।’

কারিনা এ আসরেই তাঁর সুপারহিট ছবি ‘জব উই মেট’-এর জনপ্রিয় সংলাপ ‘ম্যায় আপনি ফেবারিট হুঁ’ নিয়ে কথা বলেছিলেন। তাঁর ভাষ্যে, ‘বাক্যটি প্রত্যেক নারীকেই নিজেকে ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রত্যেক মেয়ের, প্রত্যেক নারীর সব সময় বলা উচিত, “আমিই আমার প্রিয়।” আমার মনে হয়, এটা সবচেয়ে ভালো কথা।’

বড় পর্দায় ‘সিংহাম এগেইন’ ছবিতে কারিনাকে শেষ দেখা গেছে। এখন তিনি তাঁর আগামী ছবি ‘দায়রা’ নিয়ে আলোচনায় উঠে আসছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাবাকে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে

Next Post

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

Related Posts

‘বাংলাদেশ কালচারাল সেন্টার’-এর আহবায়ক কমিটি গঠিত
বিনোদন

‘বাংলাদেশ কালচারাল সেন্টার’-এর আহবায়ক কমিটি গঠিত

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার
বিনোদন

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

হাসপাতালে অমিতাভ বচ্চন!
বিনোদন

হাসপাতালে অমিতাভ বচ্চন!

Next Post
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামুতে হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ

রামুতে হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ

রামিসা হত্যাকাণ্ড:রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ

রামিসা হত্যাকাণ্ড:রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ

রামিসার বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রামিসার বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সেনারা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরে যাচ্ছেন: সেনাপ্রধান

সেনারা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরে যাচ্ছেন: সেনাপ্রধান

ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

ঈদে এটিএম বুথ থেকে টাকা তুলতে নতুন নির্দেশনা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 May 2025

বলিউড নিয়েই খুশি কারিনা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার