Saturday, June 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর চলে গেল শিশু ছেলেও

October 13, 2024
in সারাদেশ
ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর চলে গেল শিশু ছেলেও
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা আবুল কাশেম ও মেয়ে লাবিবা আক্তারের মৃত্যুর পর ছেলে সিফাত উল্লাহও (৬) মারা গেছে।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুর ১টায় আবুল কাশেম ও বিকেল ৩টায় তার মেয়ে লাবিবা (৮) মারা যায়। মর্মান্তিক ঘটনাটি একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মো. আবুল কাশেম (৫০), তার আট বছর বয়সী মেয়ে লাবিবা আক্তার ও ছেলে সিফাতুল্লাহ (৬)। আবুল কাশেম উপজেলার দুধনই গ্রামের বাসিন্দা। তিনি দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন, এরমধ্যে লাবিবা ইদারাতুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় দুধনই বাজার থেকে লাকড়ি আনার জন্য মেয়ে লাবিবা এবং ছেলে সিফাতুল্লাহকে নিয়ে নৌকা দিয়ে বাজারে যাচ্ছিলেন আবুল কাশেম। তবে বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে তাদের নৌকা আটকে যায়। ওই সময় হঠাৎ বাঁশঝাড় থেকে ভিমরুল বেরিয়ে এসে আবুল কাশেম ও তার দুই সন্তানকে কামড়াতে শুরু করে। সে সময় আবুল কাশেম প্রথমে সন্তানদের রক্ষা করার চেষ্টা করলেও পরে আর সম্ভব হয়নি।

পরবর্তীতে স্থানীয়রা তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবা আবুল কাশেম এবং ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আবুল কাশেম মারা যায়। এরপর বিকেল ৩টায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মেয়ে লাবিবা। সবশেষ রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিফাতুল্লাহরও মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, এলাকায় একদিকে চলছে বন্যার মতো ভয়াবহ দুর্যোগ। অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু। নিহতের পরিবার এবং স্বজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার সিফাত উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গভীর রাতে জাহাজে অগ্নিকাণ্ড, উদ্ধার ৩১

Next Post

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

Related Posts

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
সারাদেশ

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী
সারাদেশ

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

Next Post
হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 October 2024

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর চলে গেল শিশু ছেলেও

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার