নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে বেলাল হোছন নামের যুবকের বিরুদ্ধে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতন এবং দ্বিতীয় বিয়ে করার অভিযোগে আটক করা হয়েছে। কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিয়ারঝিল দরগাহপাড়া এলাকার জাফর আলমের ছেলে বেলাল হোছন কে আটক করেছে ।
৫ ই নভেম্বর এই সাজা প্রদান করে। রামু থানার এ এস আই আশিকুর রহমান এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দিয়েছে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এলাকাবাসী জানান মার্মা সম্প্রদায়ের এক তরুণী গত ৭ বছর পূর্বে পবিত্র ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে পশ্চিম মনিয়ারঝিল দরগাহপাড়া এলাকার জাফর আলমের ছেলে বেলাল হোছন কে। তাদের দাম্পত্য জীবন দুই, তিন বছর যেতে না যেতে প্রতিদিন মাদক সেবন করে বাড়িতে এসে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে যৌতুক লোভী বেলাল। এক পর্যায়ে পার্শ্ববর্তী দুই সন্তানের জননী রেশমী আক্তারের সাথে পরকীয়ায় লিপ্ত হন, পালিয়ে বিয়ে করেন রেশমী আক্তার কে।
প্রথম স্ত্রী ফাতেমা ও ছেলে মেয়েদের খোরপোষ বন্ধ করে দে, কোনো খোঁজখবর রাখে না স্বামী বেলাল। উল্টো মাঝে মধ্যে বাড়িতে এসে মাদক ক্রয়ের জন্য টাকা দাবি করে প্রথম স্ত্রী থেকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ফাতেমার উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর করে বিক্রি করে দে ঘরের মূল্যবান জিনিসপত্র। প্রথম স্ত্রী কে নির্যাতনে শাশুড়,শাশুড়ী,ভাসুর দেবর বাঁধা প্রদান করলে তাদের কে করে গাল মন্দ।
স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মেম্বার একাধিকবার সালিশ-বিচার করলেও তা তোয়াক্কা না করে না, আরও উশৃঙ্খল, বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে দিন দিন ।
সন্ত্রাসী, মাদকসেবী ও নির্যাতনকারী স্বামী কে আটক করে
সাজা প্রদান করায় রামু উপজেলা প্রশাসন ও রামু থানা কে ধন্যবাদ জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী, পরিবারের সদস্যরা।










Discussion about this post