Friday, May 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মিয়ানমারে গোলাগুলি, কেঁপে উঠছে কক্সবাজারের সীমান্ত জনপদ

October 22, 2024
in সারাদেশ
মিয়ানমারে গোলাগুলি, কেঁপে উঠছে কক্সবাজারের সীমান্ত জনপদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মি এবং জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর চলমান সংঘাতে গোলাগুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত। এ সময় মর্টারশেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকার বাড়িঘর। এতে সীমান্তের বাসিন্দারা ভয়ভীতির মধ্যে রয়েছেন।

গত রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (২১ অক্টোবর) ভোর পর্যন্ত টানা মর্টারশেল ও বোমার শব্দে সারারাত ঘুমাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় উখিয়া-টেকনাফের কিছু এলাকায় বিকট শব্দ শোনা যায়।

দুদিন বন্ধ থাকার পর টেকনাফ উপজেলা সদর, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন, হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এপারের সীমান্ত এলাকার মানুষজন।

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন বলেন, সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়িঘর। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া, রহমতের বিল ও ধামনখালী সীমান্তে রোববার গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের এপার।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্তে দীর্ঘদিন গোলাগুলি বন্ধ থাকার পর হঠাৎ রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এ নিয়ে সীমান্তের বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, সীমান্তে রাতভর গোলার বিকট শব্দ পাওয়া গেছে। আমরা সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষদের খোঁজ-খবর রাখছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মিরপুর টেস্ট: দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু প্রোটিয়াদের

Next Post

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

Related Posts

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
সারাদেশ

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

রামু থেকে বিএনপি নেতার স্ত্রী ইয়াবাসহ আটক
সারাদেশ

রামু থেকে বিএনপি নেতার স্ত্রী ইয়াবাসহ আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

Next Post
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সেনারা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরে যাচ্ছেন: সেনাপ্রধান

সেনারা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরে যাচ্ছেন: সেনাপ্রধান

ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

ঈদে এটিএম বুথ থেকে টাকা তুলতে নতুন নির্দেশনা

৫৯ বছর পর তামিলনাড়ু মন্ত্রিসভায় কংগ্রেস

৫৯ বছর পর তামিলনাড়ু মন্ত্রিসভায় কংগ্রেস

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে: তথ্যমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 October 2024

মিয়ানমারে গোলাগুলি, কেঁপে উঠছে কক্সবাজারের সীমান্ত জনপদ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার