Tuesday, July 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

November 18, 2024
in জাতীয়
সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পাঁচ ঘণ্টা অবরোধের পর সড়ক ও রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা।

পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়েছে। রেললাইনে কোনো অবরোধ না থাকায় শিগগির ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল। বর্তমানে তারা বৈঠকে বসেছেন। তাদের দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা দেখে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন তারা।

প্রতিনিধিদলে রয়েছেন মেহেদী হাসান মাল, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।

এর আগে বেলা ১১টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে আমতলী হয়ে রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় তারা দুটি ট্রেন থামাতে ইট-পাটকেল নিক্ষেপও করেন। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান।

শিক্ষার্থীরা রেলপথ অবরোধের কিছুক্ষণের মধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন মহাখালী রেলগেট ক্রস করে। সেসময় শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাথর ছুড়তে শুরু করেন। এতে বেশ কয়েকটি বগির জানালার কাচ ভেঙে যায়। শিক্ষার্থীদের ছোড়া ইট-পাথরে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান তারা।

দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তারা সড়কে অবস্থান নেবেন। বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা সেই আলটিমেটাম থেকে সরে এসে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি করে ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেন।

এদিকে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা কোনো অ্যাকশনে যাননি। পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অন্তর্বর্তী সরকারের কোনো রূপরেখা ও কৌশল নেই: টিআইবি

Next Post

এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক

Related Posts

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জাতীয়

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

দেশে গ্যাসের সংকট আর কতদিন থাকবে, জানালেন জ্বালানি মন্ত্রী
জাতীয়

দেশে গ্যাসের সংকট আর কতদিন থাকবে, জানালেন জ্বালানি মন্ত্রী

Next Post
এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক

এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফোনে স্টোরেজ ফুল? স্টোরেজ খালি করার উপায়

ফোনে স্টোরেজ ফুল? স্টোরেজ খালি করার উপায়

রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 November 2024

সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার