Tuesday, July 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

July 28, 2026
in বিনোদন
ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
কিছুদিন আগে ‘গুলশানের চামেলি’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন পরিচালক মো. ইকবাল। তারপর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকরা আগ্রহ প্রকাশ করছেন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে শিল্পীদের তালিকা। নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে সিনেমাটির মহরত।
ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’সহ একাধিক জনপ্রিয় কাজের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশে কাজের অভিজ্ঞতা অবশ্য তার নতুন নয়। ২০১৬ সালে তিনি ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র একজন যৌনকর্মী, যে অপরাধ না করেও ক্ষমতার নির্মমতা ও সামাজিক বৈষম্যের শিকার হয়। তার জীবনসংগ্রাম, বঞ্চনা ও প্রতিরোধের কাহিনিই এগিয়ে নিয়ে যাবে পুরো চলচ্চিত্রের গল্প।
সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না। পুরো কাহিনির কেন্দ্রবিন্দুতে থাকবে একজন নারী। গল্পের বিভিন্ন মোড়ে একই চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই তুলে ধরা হবে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি শক্তিশালী নারীকেন্দ্রিক চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছে।

সিনেমায় মধুমিতা সরকারের অভিনয় প্রসঙ্গে নির্মাতা মো. ইকবাল বলেন, “এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। কয়েক দিনের মধ্যেই সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মধুমিতা সরকার। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটি করার সিদ্ধান্ত নেন। মধুমিতার ভাষায়, “গল্পটি অসাধারণ। চরিত্রটিও আমাকে ভীষণ টেনেছে। কলকাতায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এতটা বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো কাজ করার সুযোগ হয়নি।”

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত মধুমিতা সরকার বলেন, “এই কাজ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। বহু বছর ধরেই বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল, কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

Next Post

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

Related Posts

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
বিনোদন

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান
বিনোদন

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

বিজয়ের ‘জন নায়াগান’
বিনোদন

বিজয়ের ‘জন নায়াগান’

Next Post
মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা!

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 July 2026

ঢাকাই সিনেমায় আসছেন 'পাখি' খ্যাত মধুমিতা!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার