Tuesday, March 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা

September 29, 2024
in খেলা
সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয়: ক্রীড়া উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
জনগণের জায়গা থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়া কঠিন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সাকিব আল হাসানকে দেশের একজন খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেয়া ‘সম্ভব নয়’।

চিকিৎসক লাঞ্ছনার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
জনগণের ‘ক্ষোভ প্রশমনে’ রাজনীতির জায়গা থেকে সাকিবের নিজের অবস্থান সবার সামনে ‘স্পষ্ট করারও’ আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটো, খেলোয়াড় ও রাজনীতিক। রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের ওপর জনগণের ক্ষোভ থাকলে তাকেই সেটা স্পষ্ট করতে হবে। খেলোয়াড় হিসেবে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, সেটা নিশ্চিত করা হবে। সাকিব আল হাসানকে জনগণের জায়গা থেকে নিরাপত্তা দেয়া কঠিন। শেখ হাসিনাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। সাকিব আল হাসানকেও একটি হত্যা মামলার আসামি করা হয়েছে।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার এখন ভারতে দেশটির সঙ্গে টেস্ট খেলছেন। তবে তার নামে হত্যা মামলা থাকায় তিনি দেশে ফিরবেন কিনা তা অনিশ্চিত। এ পরিস্থিতিতে দেশে ফিরতে বিসিবির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন তিনি।

তবে হত্যা মামলা মাথায় নিয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে আছে নানারকম অনিশ্চয়তা ও জটিলতা। সেই শঙ্কা থেকেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার অবসরের ঘোষণার পর বলেছিলেন, “আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন।

সাকিব বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত ২৬ সেপ্টেম্বর স্পষ্ট করেই জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে এলে টেস্ট ক্রিকেট থেকে তার বিদায়কে রাঙিয়ে তোলার সব আয়োজনই বিসিবি করবে। তবে তার নিরাপত্তা ব্যবস্থা ও সিরিজ শেষে তার দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তার প্রক্রিয়ার অংশ হবে না বোর্ড।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী ১ অক্টোবর থেকে শ্রমিকদের টিসিবির মাধ্যমে নিত্যপণ্য দেওয়া হবে। তিনি বলেন, ‘শ্রমিকদের রেশন দেয়ার কাজ চলছে। আগামী ১ অক্টোবর আশুলিয়ায় শ্রমিকদের জন্য টিসিবির পণ্য দেওয়া হবে, সরকার নির্ধারিত মূল্যে। ৪০ লাখ শ্রমিককে এর আওতায় আনা হবে।’

Previous Post

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

Next Post

১ অক্টোবর থেকে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

Related Posts

তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ভারত
খেলা

তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ভারত

১৮ বলে বিধ্বংসী ফিফটি অভিষেকের, চাপে নিউজিল্যান্ড
খেলা

১৮ বলে বিধ্বংসী ফিফটি অভিষেকের, চাপে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের প্রথম নাকি ভারতের তৃতীয়?
খেলা

নিউজিল্যান্ডের প্রথম নাকি ভারতের তৃতীয়?

Next Post
১ অক্টোবর থেকে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

১ অক্টোবর থেকে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের এগিয়ে যাব’

‘জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের এগিয়ে যাব’

চাঁদাবাজির অভিযোগে বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ

চাঁদাবাজির অভিযোগে বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে

কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা

কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার