নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে এক নারীর আঙুল কামড়ে মাথার অংশ বিচ্ছিন্ন করে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুর শুক্কুরের স্ত্রী খুরশিদা বেগমের সঙ্গে জমি বিরোধকে কেন্দ্র করে একই এলাকার লাল মিয়ার ছেলে মোহাম্মদ হোসেনের ঝগড়া হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা ও সংঘর্ষের সৃষ্টি হলে মোহাম্মদ হোসেন খুরশিদা বেগমের আঙুলে কামড় দেন। এতে তার আঙুলের মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গুরুতর আহত খুরশিদা বেগমকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মোহাম্মদ হোসেনকে আসামি করে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলা দায়েরের পর রামু থানার উপপরিদর্শক (এসআই) রাহুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
৩










Discussion about this post