Monday, May 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাকিবকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে: মুমিনুল

August 26, 2024
in খেলা
সাকিবকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে: মুমিনুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে পুলিশের গুলিতে নিহত হয়েছেন শত শত ছাত্র-জনতা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই নিহতদের হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ জড়িত ব্যক্তিদের। বাদ যাননি দেশসেরা ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও। তাই হুমকির মুখে পড়েছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার।

জাতীয় দল থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। তবে সাকিবের বিরুদ্ধে এই মামলাকে মিথ্যা বলে দাবি করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক।

রোববার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন এই তারকা ক্রিকেটার।

পোস্টে মুমিনুল লিখেছেন, প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!

দেশে যখন অস্থিরতা বিরাজ করছিল তখন কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছিলেন সাকিব। এ সময় ছাত্রদের হয়ে কথা না বলায় তোপের মুখেও পড়তে হয়েছে দেশসেরা এই ক্রিকেটারকে। তাই সাকিবের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি করতে পারে বলে মন্তব্য করেছেন মুমিনুল।

তার ভাষ্য, গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।

তিনি আরও লিখেছেন, যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।

 

এর আগে সাকিবের বিরুদ্ধে এই হত্যা মামলার প্রতিবাদ জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন রুবেল হোসেন, এনামুল হক বিজয় এবং শরিফুল ইসলাম।

আদাবর থানায় করা মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। মামলার এজাহারে বলা হয়, তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন

Next Post

এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

Related Posts

মেসি জাদুতে মায়ামির ঐতিহাসিক জয়
খেলা

মেসি জাদুতে মায়ামির ঐতিহাসিক জয়

দ্রুততম মানব-মানবী ইমরানুল ও শিরিন
খেলা

দ্রুততম মানব-মানবী ইমরানুল ও শিরিন

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ
খেলা

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

Next Post
এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গরমে লাউ না ঝিঙে কোনটি বেশি স্বাস্থ্যকর

গরমে লাউ না ঝিঙে কোনটি বেশি স্বাস্থ্যকর

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

আবারও বাড়ল তেলের দাম

আবারও বাড়ল তেলের দাম

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 August 2024

সাকিবকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে: মুমিনুল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার