ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) উদ্যোগে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিএফএসএফ মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬।
প্রতিযোগিতার ফাইনালে ডাকাতিয়া কিংসকে হারিয়ে পঞ্চম আসরের চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ভাই কিংস।
সারা দেশ থেকে ফোরামের সদস্যদের অংশগ্রহণে এবারের আসরে চারটি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম খেলায় পদ্মা প্লাটুন ও তিতাস ভাইকিংস। ম্যাচে আত্মঘাতী দুই গোলে জয় পায় তিতাস ভাইকিংস। এই জয়ে ফাইনালে ওঠে দলটি।
দিনের দ্বিতীয় ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন পাইরেটস অফ যমুনাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ডাকাতিয়া কিংস। ফাইনালে ডাকাতিয়া কিংসকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে তিতাস ভাইকিংস। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পাইরেটস অব যমুনা এবং চতুর্থ হয় পদ্মা প্লাটুন।
ফেস্টিভ্যালে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন তিতাস ভাই কিংসের অধিনায়ক চাঁন মিয়া চান্দু। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন একই দলের মোহাম্মদ ইয়াসিন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ডাকাতিয়া কিংসের রোকনুজ্জামান রানু।
এ ছাড়া ‘বিএফএসএফ মেম্বার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন শাফায়েত আহমেদ রাব্বি, মো. ইরাম আহমেদ রুহুল ও মো. মিজানুর রহমান।
দিনব্যাপী ফ্যাস্টিভেল পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট কনক রায়, ফারহান পাভেল, রাজু আহমেদ সুমন, ফয়সাল চৌধুরী সুমন, মোঃ আলম, মোঃ নুরুল আমিন, মোঃ শরিফ ইসলাম, মোঃ আমানউল্লাহ ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মানস বোস বাবুরাম সহ আরও অনেকে।
দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পঞ্চম মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যালের পর্দা নামে।
এ ছাড়া ‘বিএফএসএফ মেম্বার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন শাফায়েত আহমেদ রাব্বি, মো. ইরাম আহমেদ রুহুল ও মো. মিজানুর রহমান।
দিনব্যাপী ফেপরিচালনা করেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট কনক রায়, ফারহান পাভেল, রাজু আহমেদ সুমন, ফয়সাল চৌধুরী সুমন, মোঃ আলম, মোঃ নুরুল আমিন, মোঃ শরিফ ইসলাম, মোঃ আমানউল্লাহ ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মানস বোস বাবুরাম সহ আরও অনেকে।
দেশের ফুটবলের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পঞ্চম মেম্বার্স ফুটবল ফেস্টিভ্যালের পর্দা নামে।









Discussion about this post