Tuesday, October 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সারজিস-হাসনাতের পোস্ট: দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না

November 10, 2024
in অন্যান্য
সারজিস-হাসনাতের পোস্ট: দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট রোববার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি হিসেবে একই স্থানে দুপুরে ১২টার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম নিজেদের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না।’

কাকে উদ্দ্যশ্যে করে এই কথা বললেন সারজিস ও হাসনাত? এ নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। কেউ কেউ মনে করছেন সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একই ধরনের কথাকেই ব্যঙ্গ করেছেন।

গত বছরের ১৯ জুলাই ঢাবিতে এক সমাবেশ থেকে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন কি সফল হয়েছে, যেই আন্দোলনের নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন আর কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন! আমরা বলি—দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।’

একইভাবে ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি জানালেও আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ মাঠে থাকবে না বলে মনে করেন কেউ কেউ। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ স্ট্যাটাস দিতে পারেন বলে মনে করছেন নেটিজেনরা।

এদিকে, ফেসবুক লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে। এটা তাদের বুঝতে হবে। শেখ হাসিনা নেতাকর্মীদের কী হবে, তারা কীভাবে থাকবে সেটা না ভেবে পালিয়ে গেছে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘বের হন আপনারা, ছাত্র-জনতা প্রস্তুত আছে।’

শহীদ নূর হোসেনের স্মরণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর পুলিশে দেয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সরকারের সিদ্ধান্ত পেলেই আ.লীগের বিচারকাজ শুরু হবে: তাজুল

Next Post

উপদেষ্টা পরিষদে ডাক পেলেন যারা

Related Posts

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন
অন্যান্য

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন

মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
অন্যান্য

মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে আটক ৪
অন্যান্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে আটক ৪

Next Post
উপদেষ্টা পরিষদে ডাক পেলেন যারা

উপদেষ্টা পরিষদে ডাক পেলেন যারা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 November 2024

সারজিস-হাসনাতের পোস্ট: দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার