Tuesday, September 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়

September 1, 2026
in লাইফস্টাইল
অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
অনেকেরই অল্প বয়সের চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে। এই সমস্যা দূর করতে তারা চুলে রঙ বা কেমিক্যাল ব্যবহার করেন। এতে চুল সাময়িক কালো হলেও নষ্ট হয়ে যায় চুলের স্বাস্থ্য। তাই বার বার হেয়ার কালার বা ডাই না করে চুলের যত্ন নিন ঘরোয়া উপায়ে। জেনে নিন ৪টি সহজ ঘরোয়া ও প্রাকৃতিক উপায় যা আপনার চুলকে করবে কালো ও মজবুত।

অকালে চুল পাকে কেন?

চুলের গোড়ায় থাকা মেলানোসাইট কোষগুলো মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে যা চুলের রং কালো করে। তবে কোনো কারণে শরীরে মেলানিন উৎপাদন ব্যাহত হলে চুল ধূসর বা সাদা হতে শুরু করে।

তবে কম বয়সে চুলে পাক ধরার সমস্যাটা মূলত জিনগত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে প্রিম্যাচিয়োর ক্যান্যাইটিস বলা হয়। এছাড়া, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, খাদ্যাভাস আর বাইরের দূষণও চুল পাকার কারণ হতে পারে।

শরীরে ভিটামিন বি-১২, কপার বা তামা, আয়রন ও জিংক, ভিটামিন ডি ও ই এর মতো বিশেষ কিছু পুষ্টির ঘাটতি দেখা দিলেও অকালে চুল পেকে যায় অনেকের।

চুল পাকা রোধে ঘরোয়া উপায়

১. নারকেল তেল ও কারি পাতা: গরম নারকেল তেলে কিছু কারি পাতা দিয়ে সেদ্ধ করুন। এর পর তেলটি ঠাণ্ডা করে ছেকে নিন। এই তেল রাতে চুলের গোড়ায় ম্যাসাজ করে সকালে শ্যাম্পু করে নিন।

কারি পাতায় বিটা-ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা চুল পাকতে দেয় না এবং চুলকে করে আরও কালো।

২. আমলকি: আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা চুল পাকা রোধ করে। তাই নিয়মিত আমলকি খান।

চুলে নারকেল ও আমলকির তেল ব্যবহার করুন। নারকেল তেলে আমলকি সেদ্ধ করে ঠাণ্ডা করে ছেকে নিন। এরপর সেটি চুলে ম্যাসাজ করুন।

এছাড়া, আমলকি গুড়া বা পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন।

৩. পেঁয়াজের রস: চুলের যত্নে পেঁয়াজের রসের ব্যবহার খুবই পুরনো। চুলের গোড়ায় তাজা পেঁয়াজের রস লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

পেঁয়াজের রসে সালফার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা চুলের গোড়াকে মজবুত করে এবং চুল পাকা কমায়।

৪. নিয়মিত তেল মালিশ: নিয়মিত তেল মালিশ চুলের গোড়ায় পুষ্টি জোগায়। এতে অকালে চুল পাকার ঝুঁকি কমে। সপ্তাহে ২-৩ বার চুলে নারকেল,বাদাম বা ক্যাস্টর অয়েল হালকা গরম করে ম্যাসাজ করুন।
চুলের যত্নে কিছু টিপস

নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে।

ঠিকমতো ও সময়মতো পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।

সুতি কভার ছেড়ে বালিশে সিল্কের কভার ব্যবহার করুন।

চিরুনি নিয়মিত পরিষ্কার রাখুন।

আঁটসাঁট করে চুল বাঁধবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ

Next Post

সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ফ্রেশারদের সুযোগ

Related Posts

চির তরুণ থাকতে যে ফল খেতে পারেন
লাইফস্টাইল

চির তরুণ থাকতে যে ফল খেতে পারেন

বরবটি খান, মিলবে প্রোটিনসহ যে ৬ উপকার
লাইফস্টাইল

বরবটি খান, মিলবে প্রোটিনসহ যে ৬ উপকার

গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
লাইফস্টাইল

গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়

Next Post
সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ফ্রেশারদের সুযোগ

সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ফ্রেশারদের সুযোগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ফ্রেশারদের সুযোগ

সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি, ফ্রেশারদের সুযোগ

অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়

অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়

পে-স্কেল নিয়ে বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ

অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয়

অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয়

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য: রিজভী

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য: রিজভী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 September 2026

অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার