Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অত্যাচারের কারণে হাসিনা সরকারের পতন হয়েছে: সারজিস

December 17, 2024
in জাতীয়
অত্যাচারের কারণে হাসিনা সরকারের পতন হয়েছে: সারজিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে। এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কিংবা সরকারপ্রধানের হয়নি। আগামীতেও এমন ঘটনার অবতারণা বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে। এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধানের হয়নি। আগামীতেও আর এমন ঘটনার অবতারণা বাংলাদেশের মাটিতে হবে না। গত ১৫ ডিসেম্বর গুম কমিশনের একটি রিপোর্ট এসেছে সেখানে বলা হয়েছে, যারা হাসিনা রেজিমের বিরোধিতা করেছে, তাদের গুম করা হয়েছে। টর্চার সেলে নিয়ে নির্যাতনের মাধ্যমে গুম করা হয়। এমন অসংখ্য মানুষের নির্যাতনের ঘটনা ওই রিপোর্টে উঠে এসেছে।

এতোদিন মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস। বিজয় দিবসে শুধুমাত্র দুটি গান বাজতো, যা আপনারা সবাই জানেন। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোনো একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল।

বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোনো একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৬ বছরে আমরা কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারিনি। যারাই এসবের বিপক্ষে কথা বলেছেন তাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এমন কি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মহান বিজয় দিবসকে পারিবারিক সম্পদে পরিণত করেছিল। মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস। এই দিবসে শুধু দুটি গান বাজানো হতো, যা আপনারা সবাই জানেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দোসর আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। তাই দেশের জনগণ একবিন্দু রক্ত থাকতে ভারতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে যাবে।

সারজিস আলম বলেন, আগামী দিনে আমাদের লড়াই হবে কঠিন ও দীর্ঘ সময়ের। ভারতের তাঁবেদারি বাংলাদেশের জনগণ করে না এবং আগামীতেও করবে না।

শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনি ফাইভ স্টার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের উদ্যোগে এ মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনেকের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের সদস্য জাবেদ আত্তারীর সভাপতিত্বে এসময় মঞ্চে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার অভ্যুত্থানে সৈয়দপুরের নিহত সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমির মো. শরফুদ্দিন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Previous Post

হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা!

Next Post

স্কুলে ভর্তির জন্য ৩ লক্ষাধিক শিক্ষার্থী নির্বাচিত

Related Posts

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয়

ডিসি সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
জাতীয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

Next Post
স্কুলে ভর্তির লটারি আজ, ফল দেখবেন যেভাবে

স্কুলে ভর্তির জন্য ৩ লক্ষাধিক শিক্ষার্থী নির্বাচিত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার