নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে উদযাপিত হলো শুভ মহালয়া।
এ উপলক্ষে আজ ১০ই অক্টোবর ২০২৬, ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে ‘বিংশ বার্ষিকী শারদ উৎসব’ ও মহালয়া উদযাপনের বর্ণাঢ্য আয়োজন করা হয়।
রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তিমূলক চণ্ডীপাঠ, মঙ্গলসঙ্গীত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার আবাহন জানানো হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল মঙ্গলকামীর প্রতি আন্তরিক অভিনন্দন ও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ আবহমানকাল ধরে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ উৎসব পালন করে আসছে। দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি ও মিলনের মহা উৎসব।” তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সকলের কল্যাণ কামনা করেন।
ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক আনন্দঘন প্রাঙ্গণে পরিণত হয়। সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়।










Discussion about this post