Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমায় বাঁধাকপি

November 29, 2025
in লাইফস্টাইল
অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমায় বাঁধাকপি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস, ফোলাভাব বা ইনফ্ল্যামেশন- এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়। বয়স ৪০ পেরোতেই অনেকেই আটকে পড়ছেন এই ব্যথার জালে। দীর্ঘক্ষণ বসে থাকা, অনিয়মিত লাইফস্টাইল এবং কম শারীরিক পরিশ্রমই এই অস্বস্তির বড় কারণ।

তাই জয়েন্ট ব্যথা শুরু হওয়ার আগেই সচেতন হওয়া জরুরি। এ কারণে অনেকেই ভরসা করেন ব্যথানাশক জেল, ওষুধ বা গরম- ঠান্ডা সেঁকের ওপর। কিন্তু জানেন কি, সাধারণ একটি সবজি ব্যথা কমাতে সাহায্য করতে পারে? সেটি হলো বাঁধাকপি।

প্রাচীন লোকজ চিকিৎসায় বাঁধাকপির ঠান্ডা পাতা ব্যথা কমাতে ব্যবহৃত হত বহু বছর ধরে। শুনতে অদ্ভুত লাগলেও আধুনিক গবেষণাও বলছে-এই উপায় একেবারে মিথ নয়।

আধুনিক গবেষণা বলা হয়েছে, বাঁধাকপির পাতায় এমন কিছু অ্যান্টি- ইনফ্ল্যামেটরি যৌগ রয়েছে, যা প্রদাহ কমিয়ে ব্যথা ও ফোলাভাব হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কারণেই প্রাকৃতিক চিকিৎসায় আবারও সামনে চলে এসেছে পুরোনো এই পদ্ধতি।

বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা বাঁধাকপির পাতা জয়েন্টে লাগালে পাতার ভেতরের প্রাকৃতিক যৌগ এবং ঠান্ডা অনুভূতি একসঙ্গে কাজ করে। এতে আক্রান্ত স্থানের রক্তসঞ্চালন সামান্য বেড়ে যায়, প্রদাহজনিত স্নায়ু উত্তেজনাও কমে আসে। ধীরে ধীরে ব্যথা কমতে শুরু করে। ফলে নিয়মিত ব্যবহার করলে কিছু ক্ষেত্রে এটি বাজারে পাওয়া ব্যথানাশক জেলের মতোই স্বস্তি দিতে পারে।

আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এক ঘণ্টা ধরে বাঁধাকপির পাতা দিয়ে করা কমপ্রেস হাঁটুর অস্টিওআর্থারাইটিস রোগীদের ব্যথা ও চলাচল ক্ষমতা উন্নত করতে ২০ মিনিটের কুলিং জেল প্যাডের মতো কার্যকর হতে পারে।

যেভাবে ব্যবহার করেবেন
বাঁধাকপি পাতা ব্যবহার করাও বেশ সহজ। কয়েকটি বড় পাতা পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়। এরপর পাতাগুলোকে বেলন বা হাতের চাপ দিয়ে একটু নরম করে নিলে ভেতরের প্রাকৃতিক ‘হিলিং এনজাইম’ বের করতে হয়। ব্যথা বা ফোলাভাবের স্থানে পাতা জড়িয়ে দিয়ে কাপড়, গজ কিংবা ব্যান্ডেজ দিয়ে আলতোভাবে বেঁধে রাখতে হয় কিছুক্ষণ। এভাবে ২০ থেকে ৩০ মিনিট রাখলে পাতার ঠান্ডা অনুভূতি এবং ভেতরের সক্রিয় উপাদান মিশে ব্যথা কমাতে সাহায্য করে।

চিকিৎসকেরা বলছেন, পদ্ধতিটি সাধারণত খুবই নিরাপদ। তবে যাদের ত্বক সংবেদনশীল বা বাঁধাকপি জাতীয় সবজিতে অ্যালার্জি রয়েছে, তারা আগে সামান্য সময়ের জন্য পরীক্ষা করে নিলে ভালো।

এই উপায়টি আবার ভাইরাল হওয়ার কারণ হলো এটি সহজ, সস্তা এবং প্রায় পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। বাজারের রাসায়নিকযুক্ত জেলের পরিবর্তে প্রাকৃতিক বিকল্পের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।

তবে বিশেষজ্ঞরা জানান, বাঁধাকপি পাতা বড় কোনো রোগের মূল চিকিৎসা নয়। কিন্তু হালকা বা মাঝারি ব্যথা, সামান্য ফোলাভাব বা আর্থ্রাইটিসের শুরুতে এটি প্রাকৃতিকভাবে আরাম দিতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউইয়র্ক পোস্ট

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

Next Post

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা: সিইসি

Related Posts

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি
লাইফস্টাইল

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে
লাইফস্টাইল

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

প্রতিদিন বেশি কফি খাওয়ার অভ্যাসে লুকিয়ে আছে বিপদ
লাইফস্টাইল

প্রতিদিন বেশি কফি খাওয়ার অভ্যাসে লুকিয়ে আছে বিপদ

Next Post
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা: সিইসি

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা: সিইসি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 November 2025

অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমায় বাঁধাকপি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার