Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজ থেকে ইসির নির্বাচনী সংলাপ শুরু

September 28, 2025
in জাতীয়
আজ থেকে ইসির নির্বাচনী সংলাপ শুরু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (রবিবার) থেকে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবর মাসজুড়ে চলবে এই সংলাপ, যেখানে পর্যায়ক্রমে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, প্রথম দিনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা করবে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, আজকের সংলাপে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখকে। অপরদিকে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জানা গেছে, অক্টোবরের মাঝামাঝিতে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গেও সংলাপে বসবে।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত না মানা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। এগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের রায়ে জামায়াতে ইসলামী ও জাগপা পুনরায় নিবন্ধন ফিরে পেলেও ইসি আপাতত শুধু জামায়াতের নিবন্ধন ফিরিয়েছে। এছাড়া নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

সংলাপগুলো সরাসরি সম্প্রচার করা হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

Next Post

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অবদান রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

Related Posts

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী
জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
জাতীয়

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Next Post
দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অবদান রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অবদান রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

আবার বাড়ল সোনার দাম

ফের সোনার দামে বড় পতন

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 September 2025

আজ থেকে ইসির নির্বাচনী সংলাপ শুরু

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার