Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজ দীপাবলি ও শ্যামাপূজা

October 20, 2025
in জাতীয়
আজ দীপাবলি ও শ্যামাপূজা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার (২০ অক্টোবর) পালিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে, আর সর্বত্র বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস।

মূলত দীপাবলী আলোর উৎসব হিসেবে পরিচিত। এটি অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্ধকার দূর করে আলোকিত জীবন ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব পালিত হয়।

দুর্গা ও কালীপূজার মধ্যে পার্থক্য বর্ণনা করতে গিয়ে পুরাণে বলা হয়—দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির দেবী, আর কালী প্রলয় ও ধ্বংসের প্রতীক। বিশ্বাস করা হয়, কালী দেবী দুর্গার ললাট থেকে উৎপন্না—অর্থাৎ ক্রোধ ও শক্তির প্রকাশই তাঁর রূপ।

শাস্ত্রমতে দেবী কালীর ১১টি রূপ রয়েছে, প্রতিটির মাহাত্ম্য ও আরাধনা ভিন্ন। কালীপূজার এই আরাধনাকে অনেক স্থানে “শ্যামাপূজো” বা “মহানিশি পূজা” বলা হয়।

দীপাবলি ও কালীপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পূজার মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে ভক্তরা দেবী কালীর পূজা করছেন।

লোকবিশ্বাস অনুযায়ী কালী হলেন শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী, তাই অনেক স্থানে শ্মশানে মহাধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্মশানকালী পূজা। রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুর এলাকায় শ্যামাপূজার আয়োজন চলছে ঘটা করে। এছাড়া রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির ও বরদেশ্বরী কালীমাতা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দেবী আরাধনা ও দীপাবলির উৎসব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

Next Post

কলিংবেল দিয়ে ফ্ল্যাটে ঢোকে ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট

Related Posts

‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন’
জাতীয়

‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন’

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

Next Post
কলিংবেল দিয়ে ফ্ল্যাটে ঢোকে ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট

কলিংবেল দিয়ে ফ্ল্যাটে ঢোকে ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা লুট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 October 2025

আজ দীপাবলি ও শ্যামাপূজা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার