Thursday, October 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজ নিজের সঙ্গে আড্ডার দিন

October 29, 2026
in লাইফস্টাইল
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

লাইফস্টাইল ডেস্ক

সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন। নিজের পছন্দের খাবার খাওয়া, মনের মতো সিনেমা দেখা কিংবা সব ব্যস্ততা ভুলে নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া—সবই হতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর অংশ।

নিজের মতো করে নিরিবিলিতে সময় কাটানোর এই ভাবনা নিয়েই পালিত হয় ‘হারমিট ডে’ বা একান্তে থাকার দিন। দিনটি মনে করিয়ে দেয়, অন্যদের জন্য সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিছুটা সময় রাখা জরুরি।

একা থাকা মানেই মন খারাপ নয়

একা থাকা মানেই নিঃসঙ্গতা কিংবা মন খারাপ করে বসে থাকা নয়। মাঝেমধ্যে মানুষের ভিড় থেকে দূরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটানোও হতে পারে প্রশান্তির উপায়। কেউ নিরিবিলিতে বই পড়তে ভালোবাসেন, কেউ গান শুনতে, আবার কেউ এক কাপ চা হাতে বারান্দায় বসেই খুঁজে পান স্বস্তি।

যারা সারাক্ষণ মুঠোফোনে ব্যস্ত থাকেন, তাদের জন্য দিনটি হতে পারে কিছুক্ষণের জন্য মুঠোফোন থেকে দূরে থাকার উপলক্ষ। অন্যের জীবন দেখা কিংবা প্রতিটি বার্তার উত্তর দেওয়ার তাড়া না রেখে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগও এটি।

নির্জনবাস থেকে নিজের জন্য সময়

একসময় ধর্মীয় সাধনা ও ঈশ্বরের সঙ্গে একান্তে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে যারা নির্জনে বসবাস করতেন, তাদের বলা হতো নির্জনবাসী। তবে বর্তমানে একা থাকার পেছনে নানা কারণ রয়েছে। কেউ মানসিকভাবে চাঙা হতে চান, কেউ নিজের ভাবনাগুলো গুছিয়ে নিতে চান, আবার কেউ ব্যস্ত জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি খোঁজেন।

তবে নিজের ইচ্ছায় কিছুক্ষণ একা থাকা আর দীর্ঘদিন নিঃসঙ্গতায় ভোগা এক বিষয় নয়। নিরিবিলিতে সময় কাটানো আরাম দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী একাকিত্ব মন খারাপের কারণও হতে পারে। তাই নিজের প্রয়োজন বুঝে একা থাকা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

যেভাবে শুরু হলো একান্তে থাকার দিনের ভাবনা

‘হারমিট ডে’-র সঙ্গে আয়ারল্যান্ডের সাধক সেন্ট কোলম্যান ম্যাক ডুয়াগের নামের যোগসূত্রের কথা বলা হয়। ক্যাথলিক গির্জায় ২৭ অক্টোবর তার স্মরণদিবস পালিত হয়।

প্রচলিত কাহিনি অনুযায়ী, ষষ্ঠ শতকে আয়ারল্যান্ডের গলওয়ে অঞ্চলে জন্ম নেওয়া সেন্ট কোলম্যান ঈশ্বরের সঙ্গে একান্তে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে বারেন অরণ্যে সাত বছর নির্জনে কাটিয়েছিলেন। তার এই জীবনযাপন নির্জনবাসীর ধারণার সঙ্গে মিলে যায়।

সেন্ট কোলম্যানের স্মরণদিবসের কাছাকাছি সময়ে পালিত হয় হারমিট ডে। আধুনিক জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের জন্য সময় রাখার কথাই মনে করিয়ে দেয় দিনটি।

নিজের মতো করে কাটান দিনটি

দিনটি কাটানোর জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। কিছু সময়ের জন্য মুঠোফোনের অপ্রয়োজনীয় বার্তার সংকেত বন্ধ রাখতে পারেন। তবে জরুরি ফোন আসার ব্যবস্থা চালু রাখুন।

নিজের পছন্দের সিনেমা দেখুন, প্রিয় খাবার আনিয়ে নিন কিংবা রান্নাঘরে নিজের জন্য বিশেষ কিছু তৈরি করুন। এক কাপ চা বা কফির সঙ্গে পছন্দের বই পড়াও হতে পারে সময় কাটানোর সুন্দর উপায়। চাইলে গান শুনুন, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখুন কিংবা কোনো কাজের চিন্তা না করে নিশ্চিন্তে বিশ্রাম নিন।

সব সময় কিছু না কিছু করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কখনো কখনো কিছুক্ষণ বিশ্রাম নেওয়া কিংবা নিজের ভাবনাগুলোকে সময় দেওয়াও প্রয়োজন।

মনে রাখবেন, নিজের সঙ্গে আড্ডা দেওয়ার অর্থ সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়। বরং নিজের পছন্দমতো কিছুটা সময় কাটিয়ে নতুন উদ্যমে দৈনন্দিন জীবনে ফিরে আসাই এই দিনের মূল আনন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

৮ পদে ৯৫ জনকে চাকরি দেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Related Posts

আজ জাতীয় চকলেট দিবস
লাইফস্টাইল

আজ জাতীয় চকলেট দিবস

মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
লাইফস্টাইল

মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন

ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!
লাইফস্টাইল

ভূড়ির কালাভুনা-সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

Next Post
৮ পদে ৯৫ জনকে চাকরি দেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর

৮ পদে ৯৫ জনকে চাকরি দেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৮ পদে ৯৫ জনকে চাকরি দেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর

৮ পদে ৯৫ জনকে চাকরি দেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর

আজ নিজের সঙ্গে আড্ডার দিন

আজ নিজের সঙ্গে আড্ডার দিন

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 October 2026

আজ নিজের সঙ্গে আড্ডার দিন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার