Wednesday, August 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আদালত প্রাঙ্গণে পুলিশবেষ্টনী ভেঙে সাবের হোসেনের ওপর হামলা

October 7, 2024
in আইন ও অপরাধ
আদালত প্রাঙ্গণে পুলিশবেষ্টনী ভেঙে সাবের হোসেনের ওপর হামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আদালত প্রাঙ্গণে পুলিশবেষ্টনী ভেঙেই সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আদালত কক্ষ থেকে হাজতখানায় নেয়ার পথে তার ওপর হামলা হয়।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও ভেতরে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানিকালে ও শেষে এ ঘটনা ঘটে।

এদিন বিকালে রিমান্ড শুনানি চলাকালীন তার ওপর ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর বিচার শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে হামলায় দলটির কর্মী মকবুল নিহতের মামলায় এদিন সাবেরকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এছাড়া খিলগাঁও থানার চারটি মামলায় সাবেক এই সাংসদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আগেরদিন গুলশান থেকে গ্রেপ্তার ঢাকা-৯ আসনের সাবেক সাংসদ সাবেরকে আদালতে নেওয়া হচ্ছে- এই খবর পেয়ে সোমবার সরগরম হয়ে ওঠে ঢাকার আদালতপাড়া।

বেলা ১২টার পর থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে লোকজন। সোয়া ২টার দিকে পুলিশের গাড়ি বহরে পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় আনা হয় সাবের চৌধুরীকে। এরপর আদালত প্রাঙ্গণ ও হাজতখানার সামনে বিক্ষোভ দেখান একদল মানুষ। আদালতের সাদা রঙের ১০ তলা ভবনের বিভিন্ন তলার বারান্দায় দেখা যায় উৎসুক মানুষের ভিড়।

এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য নিয়োজিত করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে বিক্ষোভকারীদের আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন কয়েকজন সেনা সদস্য।

 

সরেজমিন দেখা যায়, আদালতে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার শুনানি চলছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় বিএনপির আইনজীবীদের দিক থেকে আসামিদের কাস্টডিতে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর বিচার শেষে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে আসামিদের হাজতখানার দিকে নেয়া হয়। এ সময় আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকেন। আদালতের দোতলা এবং বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। কেউ কেউ আসামিদের কিল, ঘুষি এবং কিক দেয়ারও চেষ্টা করে।

পুলিশ তখন দ্রুত বেগে আসামিদের হাজতখানার দিকে নিয়ে যেতে থাকলে বিপরীত পাশের লাল ভবনের সিঁড়িতে বসে থাকা ব্যক্তিরা চড়াও হয় সাবেরের ওপর।

তারা দৌড়ে এসে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে সাবেক সাংসদ সাবেরকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ধাক্কা দিয়ে হামলাকারীদের সরিয়ে দেন। অবস্থা বেগতিক দেখে অন্য পুলিশ সদস্যরা দৌড়িয়ে আসামিদের হাজতখানার ভেতর নিয়ে যান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

Next Post

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী

Related Posts

সাভারে জেএমবির আস্তানায় অভিযান: ১৫ বোমাসহ গ্রেফতার ১
আইন ও অপরাধ

সাভারে জেএমবির আস্তানায় অভিযান: ১৫ বোমাসহ গ্রেফতার ১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
আইন ও অপরাধ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৮

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই
আইন ও অপরাধ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই

Next Post
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লোডশেডিং: ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

লোডশেডিং: ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা

চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 October 2024

আদালত প্রাঙ্গণে পুলিশবেষ্টনী ভেঙে সাবের হোসেনের ওপর হামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার