Sunday, October 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আধুনিক প্রযুক্তি ও তিন বাহিনীর সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার

October 18, 2026
in জাতীয়
আধুনিক প্রযুক্তি ও তিন বাহিনীর সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক ঃ

পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আধুনিক যুদ্ধকৌশলের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি এবং তিন বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাকে সরকারের লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি।

আজ রোববার সাভার সেনানিবাসে নবম পদাতিক ডিভিশনের অধীনে সাতটি রেজিমেন্ট ও ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়।

সেনাবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম বা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ এবং জনগণের আস্থার মধ্যে।’

তিনি আরও যোগ করেন, সেনাবাহিনী যেন সব সময় সংবিধান, দেশের আইন, সামরিক বিধি-বিধান এবং মানবিক মূল্যবোধের প্রতি অবিচল থেকে দায়িত্ব পালন করে সেটিই দেশবাসীর প্রত্যাশা।

বক্তব্যে তিনি সেনাবাহিনীর ইতিহাসের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার অঙ্গাঙ্গি সম্পর্কের কথা তুলে ধরেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমানের প্রতিরোধ ঘোষণার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১, ২, ৩, ৪ এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাংলাভাষী সেনাসদস্যদের সেই ঐতিহাসিক প্রতিরোধ সশস্ত্র বাহিনীর জন্য অনুপ্রেরণাদায়ক এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

সামরিক খাতকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার সেনাবাহিনীর সার্বিক আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও সমরাস্ত্র দেশেই উৎপাদনের লক্ষ্যে দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার প্রতি জোর দিচ্ছে।

তবে প্রযুক্তি কখনোই মানবসম্পদের বিকল্প হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে কার্যকরী ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

সশস্ত্র বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা এবং সামাজিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জাতীয় পে-স্কেলের আওতায় ইতিমধ্যেই সেনা সদস্যদের বেতন ও ভাতা ১০০ শতাংশ থেকে ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া সেনাসদস্যদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ চালুর প্রক্রিয়াটি সরকারের সক্রিয় বিবেচনাধীন বলেও তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক সম্পর্কের নীতি স্পষ্ট করে প্রধানমন্ত্রী পুনরুল্লেখ করেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাভার সেনানিবাসের এই জমকালো কুচকাওয়াজ ও পতাকা প্রদান অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব

Next Post

রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

Related Posts

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব
জাতীয়

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
জাতীয়

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

Next Post
রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

আধুনিক প্রযুক্তি ও তিন বাহিনীর সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার

আধুনিক প্রযুক্তি ও তিন বাহিনীর সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব

সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 October 2026

আধুনিক প্রযুক্তি ও তিন বাহিনীর সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার