Monday, August 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

August 31, 2026
in খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি।
আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না তাকে। সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ এক খোলা চিঠিতে বিদায়ের কথা জানিয়েছেন। তাঁর পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:

‘ফাইনালের পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আজ আমি সবাইকে জানাতে চাই—জাতীয় দল থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সিদ্ধান্তটা নিতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, এখনো বুকের ভেতর ব্যথা করে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সেই সময়। আমি শপথ করে বলতে পারি, সবসময়ই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। শুধু সাম্প্রতিক সেই বছরগুলোতে নয়, তারও আগে থেকে। এই জার্সির জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, ফুটবলের মাধ্যমে যেন আপনারা নিজেদের আর্জেন্টাইন পরিচয় নিয়ে গর্বিত বোধ করেন—সেই লক্ষ্যেই সবসময় লড়েছি এবং নিজেকে নিংড়ে দিয়েছি।

সময় ফুরিয়ে আসছে, একে একে জীবনের অধ্যায়গুলোও বন্ধ হয়ে যাচ্ছে। আর এই অধ্যায়টি বন্ধ করার সিদ্ধান্তটা আমার জন্য ভীষণ কষ্টের। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সারাজীবন ভালোবেসেই যাব। নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। তার ওপর, আমার পেছনে অসাধারণ সব তরুণ খেলোয়াড় উঠে আসছে—তাদেরও জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা আছে।

গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের কণ্ঠ শুনতে ভীষণ মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন—বাইরে থেকে সবসময় দলকে সমর্থন করব, পাশে থাকব। ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তো আরও বেশি।

আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা—সবসময় পাশে থাকার জন্য, এই অসাধারণ অথচ কঠিন যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে পথ চলার সুযোগ হয়েছে, প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে কাটানো স্মৃতি ও মুহূর্তগুলো আমি সারাজীবন বয়ে বেড়াব—এগুলো আমার জীবনের অমূল্য অর্জন।

আমার মনে এখন একটাই শান্তি এবং গর্ব—সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলো আমরা নিজেরাও হয়তো কখনো কল্পনা করিনি। আপনাদের সঙ্গে সেসব মুহূর্ত বেঁচে থাকার অভিজ্ঞতা ছিল অবিশ্বাস্য, এক কথায় পাগল করা সুন্দর।

আমি আপনাদের ভালোবাসি!

আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য, হে ঈশ্বর, তোমার প্রতি কৃতজ্ঞতা।

চলো আর্জেন্টিনা।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

Related Posts

ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি
খেলা

ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
খেলা

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন ক্রিকেটারদের একাংশ
খেলা

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন ক্রিকেটারদের একাংশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং বৈদ্যুতিক সংযোগ

ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং বৈদ্যুতিক সংযোগ

পে-স্কেল নিয়ে বড় সুখবর

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 August 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার