Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান হাসনাতের

May 10, 2025
in রাজনীতি
আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান হাসনাতের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে কর্মসূচি চলছে তিনদিন ধরে। এ অবস্থায় কোনো ধরনের চাপে পড়ে যদি হঠাৎ যদি কর্মসূচি প্রত্যাহারের ডাক আসে তার পক্ষ থেকে, তবুও যেন আন্দোলন চালিয়ে যাওয়া হয়, সেজন্য আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান গণজমায়েত কর্মসূচিতে এ আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, কোনো কিছুর কারণে চাপে পড়ে আমি যদি আন্দোলন প্রত্যাহারের ডাক দিই, তারপরও দাবি আদায় না-হওয়া পর্যন্ত আন্দোলন সবাই চালিয়ে যাবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো।

এর আগে, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হাসনাত লিখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সবস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি।

পোস্টে তিনি আরও লিখেন, গত দুই দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সব স্তরের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐকমত্যের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পালিত হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বুধবার (৮ মে) রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
শুক্রবার (৯ মে) বাদ জুমা সেখানে সমাবেশ শেষে বিকাল ৪টার পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগসহ সারাদেশের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত কর্মসূচীর ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এদিকে বিএনপি ও বামদলগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান এ কর্মসূচিতে সাড়া দিয়ে সম্পৃক্ত হয়নি। তবে, কর্মসূচিতে নামা দলগুলোর বক্তব্য, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর’

Next Post

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

Related Posts

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 
রাজনীতি

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
রাজনীতি

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’
রাজনীতি

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

Next Post
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 May 2025

আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান হাসনাতের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার