Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা

October 6, 2025
in খেলা
আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:
ব্যাট হাতে সাইফ হাসানের ঝড়ো ফিফটিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল টাইগাররা। দারুণ এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে আফগানদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার বাজে অভিজ্ঞতা তাড়া করছিল বাংলাদেশকে। এবার সেই পুরোনো হিসাব চুকাল দলটি।

এই শারজাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নেমে ম্যাচের শুরুটাও দারুণ করে অধিনায়ক জাকের আলি অনিকের দল।

এদিকে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ধীরস্থির।

ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।

আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে, সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় পায় বাংলাদেশ। এর আগে খেলার শুরুতে দলীয় ৩৯ রানে আফগানদের ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। চতুর্থ উইকেটে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল। ৩৪ রানের জুটি গড়ে।

কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আফগানদের বেশিক্ষণ লড়াইয়ে রাখতে পারেননি রাসুলি ও সেদিকউল্লাহ। ব্যক্তিগত ২৮ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সেদিকউল্লাহ আউট হলে তাদের জুটিটা যায় ভেঙে। এরপর মুহূর্তে আফগানদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮ উইকেটে ৯৮ রান। এতে করে আফগানরা ১২০ রান করতে পারবে কি না সেই শঙ্কা উঁকি মারে। তবে শেষ দিকে ৩৪ রানের জুটি গড়ে দলকে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন রাসুলি-মুজিব উর রহমান। বিশেষ করে শেষ দিকে যদি ৩ চারে ২১ রান না করতেন মুজিব।

অন্যদিকে অ্যাংকরের ভূমিকা পালন করা রাসুলি দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন।

আগের দুই ম্যাচে ১৫১ ও ১৪৭ রান করা আফগানদের আজ অল্পতে আটকাতে দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ১৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

 

সিএনএস//এল//

Previous Post

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি

Next Post

৪ দিনের রিমান্ডে দীপু মনি

Related Posts

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি
খেলা

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮,পাকিস্তানের ২১
খেলা

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮,পাকিস্তানের ২১

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
খেলা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

Next Post
৪ দিনের রিমান্ডে দীপু মনি

৪ দিনের রিমান্ডে দীপু মনি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

পদ্মায় ভেসে উঠলো আসামি ফোরকানের মরদেহ

পদ্মায় ভেসে উঠলো আসামি ফোরকানের মরদেহ

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার