Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

October 3, 2025
in খেলা
আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:
আফগানিস্তানের ৯ উইকেটে ১৫১ রান তাড়া করে বাংলাদেশ ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিতেই উঠেছে ১০৯ রান। দুজনই করেছেন ফিফটি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শারজাহতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রশিদের স্পিন–ঘূর্ণিতে এক পর্যায়ে ১১৮/৬ পরিণত হয় বাংলাদেশের স্কোর। রশিদ টানা দুই ওভারে দুটি করে মোট ৪ উইকেট নেন। তবে নুরুল হাসান ও রিশাদ হোসেনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ১৮ বলে ৩৫ রান তুলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে খেলাটা শেষ ওভারে নিতে দিলেন না নুরুল–রিশাদ। ১৯তম ওভারে বোলিংয়ে এসেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম বল লং অন দিয়ে, দ্বিতীয় বলে থার্ড ম্যান দিয়ে ছক্কা মেরেছেন নুরুল। তৃতীয় বলে হয়েছে সিঙ্গেল। চতুর্থ বলে রিশাদের শট টপ–এজড হয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি। ইনিংসের ৮ বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে গেছে ১৫৩ রানে, ৬ উইকেট হারিয়েই।

প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। মনে হচ্ছিল, ১৫২ রানের লক্ষ্য ছুঁতে খুব একটা কষ্ট হবে না বাংলাদেশ দলের। কিন্তু ওপেনারদের বিদায়ের পর যেন ভেঙে পড়ে গোটা ইনিংস। তবে মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার, শেষ পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশ হেরেই যাবে। তবে শেষ পর্যন্ত রিশাদ আর নুুরুলের ব্যাটে চড়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। তারা দুজন অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ১৮ বলে ৩৫ রান তুলে নেন। এতে বাংলাদেশের জন্য তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হলো জয় দিয়ে। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি শুক্রবার।

এর আাগে, বাংলাদেশকে জয়ী হবার জন্য ১৫২ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরুর পাওয়ার প্লের মধ্যে চার উইকেট হারায়। নাসুম আহমেদের হাত ধরে উদ্বোধনী জুটি ভাঙার পর ৪০ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। এসময় সর্বোচ্চ ১৫ রান করেন জাদরান। তানজিম সাকিবের হাতে আউট হন অটল (১০ রান)। ডারউইশ রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হন এবং মোহাম্মদ ইশাক মাত্র ১ রান করে ফেরেন।

কিন্তু গুরবাজ ও আজমতউল্লাহ কিছুটা চাপ সামাল দিতে সক্ষম হন। তবে ওমরজাই ১৮ রান করে তানজিমের ক্যাচে আউট হন। ৫ উইকেট হারানোর পরও গুরবাজ দলের সবচেয়ে বড়ো ভরসা ছিলেন, তবে এদিন তিনি বিস্ফোরক ব্যাটিং করতে পারেননি। সর্বোচ্চ রান করেন ৪০ রান করে, তানজিম সাকিবের ওভারে কাট করতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন।

ম্যাচের ১৮তম ওভারের প্রথম চার বলেই মোহাম্মদ নবি তিনটি ছক্কা মেরেছিলেন। এরপর তাসকিন আহমেদের পঞ্চম বলটি পিঠিয়ে দিচ্ছিলেন, কিন্তু বলটি উঠে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়ে। নবি আউট হওয়ার আগে আফগানিস্তান ১২৫ রানের দিকে গিয়েছিল এবং তারা সম্ভবত ১৬০ রানের আশায় ছিল। তবে তার পরের ব্যাটসম্যানরা কোনো বড়ো অবদান রাখতে পারলো না, ফলে দল ১৫১ রানে অলআউট হয়।

মোহাম্মদ নবি ২৫ বল খেলে তিন ছক্কা ও মোট চারটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন। রশিদ খান মাত্র ৪ রান করে মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে আউট হন। শেষদিকে শরাফুদ্দিন আশরাফ ১১ বলে ১৬ রান যোগ করে আফগানিস্তানকে ১৫১ রানের ঘরে পৌঁছে দেন।

 

সিএনএস//এল

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

Next Post

৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েল: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

Related Posts

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন
খেলা

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
খেলা

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
খেলা

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়

Next Post
৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েল: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েল: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিসি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী মিজানের শতকোটি টাকার গুপ্ত সাম্রাজ্য

ডিসি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী মিজানের শতকোটি টাকার গুপ্ত সাম্রাজ্য

আগস্টে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

আগস্টে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 October 2025

আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার