Friday, November 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আফগানিস্তানে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১

August 20, 2025
in আন্তর্জাতিক
আফগানিস্তানে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

উল্লেখযোগ্য, গত শতকের আশির দশকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর সামরিক অভিযানের সময় হাজার হাজার আফগান নাগরিক ইরানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারেরও বেশি আফগান নাগরিক দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন এবং সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন।

ইউসুফ সাঈদি জানান, অতিরিক্ত গতিতে চলা বাসটির সঙ্গে প্রথমে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরই বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বহু যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী—এই চারজন ব্যতীত বাকি ৬৭ জনই ছিলেন বাসের যাত্রী। সাঈদি আরও জানান, দুর্ঘটনা থেকে মাত্র তিনজন বাসযাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগেও, গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

২৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, বড় সুযোগ বাংলাদেশিদের

Next Post

যুবকের প্যান্টের পকেটে মিলল ৯৭ লাখ টাকার সোনা

Related Posts

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
আন্তর্জাতিক

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
আন্তর্জাতিক

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

Next Post
যুবকের প্যান্টের পকেটে মিলল ৯৭ লাখ টাকার সোনা

যুবকের প্যান্টের পকেটে মিলল ৯৭ লাখ টাকার সোনা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

ক্লিফটনকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 August 2025

আফগানিস্তানে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার