Wednesday, March 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আরব আমিরাত উপকূলে জাহাজে বিস্ফোরণ, ইরানে ব্যাপক হামলা

March 4, 2026
in আন্তর্জাতিক
আরব আমিরাত উপকূলে জাহাজে বিস্ফোরণ, ইরানে ব্যাপক হামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। একই সময়ে ওমান উপকূলের কাছেও একটি জাহাজের নিকটে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে উভয় ঘটনায় নাবিকেরা নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। খবর আল জাজিরা।

ইউকেএমটিও জানায়, ওমানের রাজধানী মাসকাট-এর পূর্বে ১৩৭ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজের খুব কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, বিস্ফোরণের পর পানিতে ধোঁয়া দেখা যায়। তবে জাহাজ ও ক্রুরা অক্ষত রয়েছেন। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর কিছুক্ষণের মধ্যেই সংস্থাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের পূর্বে ৭ নটিক্যাল মাইল দূরে আরেকটি জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির স্টিল প্লেটিং আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও আগুন লাগেনি এবং পানি প্রবেশের ঘটনাও ঘটেনি। সব নাবিক নিরাপদ রয়েছেন।

এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, গত এক ঘণ্টায় রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

 

Previous Post

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

Next Post

সোনার দামে সুখবর 

Related Posts

মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হচ্ছে মার্কিন দূতাবাস
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হচ্ছে মার্কিন দূতাবাস

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু বেড়ে ৬১১
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু বেড়ে ৬১১

ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু

Next Post
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

সোনার দামে সুখবর 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধঝুঁকিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ছোটোখাটো বিষয়ও ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এসব খান

ছোটোখাটো বিষয়ও ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এসব খান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা

চীনের সাথে লড়াই করে হারলো বাংলার মেয়েরা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার