Wednesday, June 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু বেড়ে ৬১১

March 3, 2026
in আন্তর্জাতিক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু বেড়ে ৬১১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চতুর্থ দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শুরু করা এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নাম দিয়েছে ইসরায়েল। তাদের মূল লক্ষ্য হলো ইরানের বর্তমান ইসলামি শাসনব্যবস্থার পরিবর্তন, পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ধ্বংস করা।

হামলার প্রতিক্রিয়ায় ইরানও খুব দ্রুতই পাল্টা জবাব দিতে শুরু করে। এর অংশ হিসেবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মর্কিন ঘাঁটি ও দূতাবাস লক্ষ্যবস্তু করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। এই হামলা-পাল্টা হামলার আজ চতুর্থ দিন। সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুসারে, হামলায় এ পর্যন্ত উভয়পক্ষের প্রায় ৬১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের প্রায় ৫০ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ সময় খামেনির বাসভবনে হামলায় তার স্ত্রী, কন্যা ও জামাতাও নিহত হন। এ ছাড়া একটি গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই প্রায় ১৫৩ জন নিহতের খবর জানিয়েছে বিবিসি।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন। হামলায় দেশটির ৩১টি প্রদেশের ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ভবন, হাসপাতাল এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হচ্ছে।

পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে (দুবাই, দোহা, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান) অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে মর্কিন সেন্ট্রাল কমান্ড।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, সামরিক বাহিনীর ‘সবচেয়ে কঠিন আঘাত’ আসা এখনও বাকি।

ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ইরানের হামলায় তাদের অন্তত ১১ জন নিহত হয়েছেন। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েলবিরোধী হামলায় যুক্ত হয়েছে লেবাননের হিজবুল্লাহও। এর অংশ হিসেবে সোমবার (২ মার্চ) ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়ে সশস্ত্র এই সংগঠনটি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ইরানের হামলায় কুয়েতে দুইজন, সংযুক্ত আরব আমিরাতে তিনজন, ইরাকে দুইজন এবং বাহরাইনে অন্তত একজন নিহতের খবর পাওয়া গেছে।এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে স্বর্ণ, তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ও বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

Next Post

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ, ক্যাম্পাস থমথমে

Related Posts

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭
আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 
আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

Next Post
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ, ক্যাম্পাস থমথমে

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ, ক্যাম্পাস থমথমে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি জামায়াতের

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি জামায়াতের

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

এশিয়ান গেমস উপলক্ষে ‘ফান রান’ প্রোগ্রাম

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 March 2026

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু বেড়ে ৬১১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার