Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আসন ভাগাভাগির অভিযোগ নিয়ে যা বললেন হাসনাত

May 31, 2025
in রাজনীতি
শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি আসন ভাগাভাগি নিয়ে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে গোপন আলোচনা হয়েছে এমন দাবি নাকচ করে দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক বিবৃতিতে তিনি এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন।

শনিবার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে হাসনাত এই প্রতিক্রিয়া জানান। এর আগে এক ভার্চুয়াল টকশোতে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু দাবি করেন, বিএনপির সঙ্গে এনসিপির ৫০ থেকে ৭০টি আসন নিয়ে ‘পর্দার অন্তরালে’ আলোচনা হয়েছে। তার বক্তব্যে আরো বলা হয়, এমন সমঝোতা হলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এই মন্তব্যের তীব্র সমালোচনা করে হাসনাত বলেন, ‘এনসিপি বিএনপি কিংবা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা করেনি। একটি সংগঠনতান্ত্রিক দল হিসেবে এনসিপি জাতীয় পর্যায়ে সাংগঠনিক বিস্তার এবং সক্ষমতা বৃদ্ধির দিকেই মনোযোগী।’

তিনি আরও দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপিকে ঘিরে একটি ‘ভিত্তিহীন ইম্প্রেশন’ তৈরি করার চেষ্টা চলছে—যেখানে দলটিকে নির্বাচন পেছানোর পক্ষপাতী দেখানো হচ্ছে। অথচ আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত ভুয়া নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয়নি। তাই নতুন নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এর জন্য প্রয়োজন প্রশাসনিক সংস্কার ও একটি লেভেল প্লেয়িং ফিল্ড।’

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন সম্ভব। তবে কোনো সংস্কার ছাড়াই অনুষ্ঠিত নির্বাচন হবে একপেশে ও পক্ষপাতদুষ্ট।’

হাসনাতের ভাষায়, ‘গণতন্ত্রের স্বার্থে প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, বরং ‘জুলাই চার্টার’ অনুযায়ী মৌলিক সংস্কারের মধ্য দিয়েই অর্থবহ নির্বাচন হওয়া উচিত। বিভ্রান্তি নয়, যুক্তি, নীতি ও রোডম্যাপ ভিত্তিক আলোচনা ও ঐক্যের মাধ্যমেই দেশ এগিয়ে যেতে পারে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

২০০ প্রতিনিধি নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

Next Post

নাহিদ ইসলামকে গ্রেপ্তারের খবর কি সত্য?

Related Posts

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 
রাজনীতি

১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো:  হাসনাত 

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
রাজনীতি

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’
রাজনীতি

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

Next Post
নাহিদ ইসলামকে গ্রেপ্তারের খবর কি সত্য?

নাহিদ ইসলামকে গ্রেপ্তারের খবর কি সত্য?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 May 2025

আসন ভাগাভাগির অভিযোগ নিয়ে যা বললেন হাসনাত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার