Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইউএই ক্রিকেট বোর্ডে এশিয়া কাপের ট্রফি জমা দিলেন নাকভি

October 1, 2025
in খেলা
ইউএই ক্রিকেট বোর্ডে এশিয়া কাপের ট্রফি জমা দিলেন নাকভি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ ২০২৫ ফাইনাল শেষে ট্রফি হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। চ্যাম্পিয়ন ভারত এখনো হাতে পায়নি ট্রফি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে না দিয়ে সেটি জমা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের কাছে।

টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। তবে তাদের অভিযোগ এসিসি প্রধান হিসেবে নাকভি প্রোটোকল ভঙ্গ করেছেন এবং চ্যাম্পিয়ন দলকে অসম্মান করেছেন। ফাইনালের পরপরই ট্রফি ও মেডেল না দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে ট্রফিটি ইউএই ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে। তবে কখন এবং কীভাবে এটি ভারতীয় দলের হাতে তুলে দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার এসিসির সভায় এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন এবং আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার হুমকি দেন।

সভা চলাকালীন ভারতীয় পক্ষ দাবি জানায়, দ্রুত ট্রফি ও মেডেল ভারতীয় দলকে দিতে হবে। কিন্তু নাকভি শর্ত দেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমারকেকে দুবাইয়ে গিয়ে তার হাত থেকেই ট্রফি নিতে হবে।

এই প্রস্তাব মেনে না নেওয়ায় বৈঠক থেকে মাঝপথেই বেরিয়ে যান রাজীব শুক্লা ও আশীষ শেলার। ফলে ট্রফি-সংকটের সমাধান হয়নি।

নাকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে। এর ফলে কোনো সমাধান হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইতোমধ্যেই মহসিন নাকভির আচরণকে ‘ট্রফি চুরি’ আখ্যা দিয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে, ভারত ইস্যুটি অযথা বড় করছে।

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ অভিজ্ঞ ক্রিকেটাররা
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত ১২ কিলোমিটারজুড়ে এখনো যানজট

Next Post

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

Related Posts

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন
খেলা

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
খেলা

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
খেলা

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়

Next Post
সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

কোম নগড়ে খামেনির শোকযাত্রায় জনস্রোত

কোম নগড়ে খামেনির শোকযাত্রায় জনস্রোত

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 October 2025

ইউএই ক্রিকেট বোর্ডে এশিয়া কাপের ট্রফি জমা দিলেন নাকভি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার