Tuesday, August 11, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম

August 11, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক
আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে মনিটাইজেশনে নতুন নিয়ম আনতে চলেছে ইউটিউব। নতুন নিয়মে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে আগের তুলনায় দ্বিগুণ দর্শকসংখ্যা বা দেখার সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। ফলে ২০২৭ সাল ইউটিউব নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর হতে যাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনের আয় পেতে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় থাকতে হবে। এছাড়া বিকল্প হিসেবে গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিডিও ভিউ থাকতে হবে। বর্তমানে এই সীমা ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। তবে সাবস্ক্রাইবার সংখ্যা অন্তত ১ হাজার থাকার শর্ত আগের মতোই বহাল থাকছে।

এতে নতুন নির্মাতাদের পাশাপাশি পূর্বে ইউটিউবের মনিটাইজেশন থাকা নির্মাতাদের ওপরও নতুন নিয়মের প্রভাব পড়বে। শর্টস ভিডিও থেকে প্রতি মাসে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় পেতে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। কোনো চ্যানেলের শর্টস ভিউ এই সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় বন্ধ হয়ে যাবে। তবে চ্যানেলটি মনিটাইজেশনের আওতায় থাকবে। পরবর্তীতে ভিউ আবার নির্ধারিত সীমায় পৌঁছালে শর্টস থেকে আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

ইউটিউব জানিয়েছে, যারা ইতিমধ্যে শর্টস থেকে উল্লেখযোগ্য পরিমাণে আয় করছেন, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে কতগুলো চ্যানেল নতুন নির্ধারিত সীমার নিচে রয়েছে, সে সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ছোট নির্মাতাদের জন্যও কিছু সুবিধা রাখছে ইউটিউব। ইউটিউব শপিং, ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং জনপ্রিয় নতুন ধারা তৈরির জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এসব সুবিধার অর্থের পরিমাণ ও বিস্তারিত নিয়ম এখনো জানায়নি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

তবে আশার কথা হলো- কম স্তরের বেলায় মনিটাইজেশনের শর্তে কোনো পরিবর্তন আসছে না। ৫০০ গ্রাহক, ৯০ দিনে অন্তত তিনটি প্রকাশিত ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় বা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে নির্মাতারা এই কর্মসূচির প্রাথমিক স্তরে যুক্ত হতে পারবেন। তবে এই স্তরে বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করা যাবে না।

ইউটিউব প্রিমিয়াম লাইট নিয়েও নতুন পরিকল্পনা রেখেছে প্রতিষ্ঠানটি। যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম চালু আছে, সেসব দেশে প্রিমিয়াম লাইট চালুর পরিকল্পনা করছে ইউটিউব। এই সেবার গ্রাহকদের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ নির্মাতাদের জন্য রাখা হবে। ইউটিউব জানিয়েছে, প্রিমিয়াম লাইট থেকে পাওয়া নিট সাবস্ক্রিপশন আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত তহবিলে যাবে। পূর্ণ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশ। দর্শকেরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ওপর ভিত্তি করে অর্থ বণ্টন করা হবে।

উল্লেখ্য, গত ২০১৮ সালের পর এবারই প্রথম বড় ধরনের পরিবর্তন আনছে প্ল্যাটফর্মটি। বিশেষ করে ছোট ভিডিও বা শর্টসের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস দেখা হয়। ২০২৪ সালে এই সংখ্যা ছিল প্রায় ৭ হাজার কোটি।

তথ্যসূত্র: ইউটিউব অফিসিয়াল ব্লগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

Next Post

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

Related Posts

মোবাইলে যে অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন
বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইলে যে অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন

এআই দিয়ে নির্মিত কনটেন্ট ডিলিট করার নির্দেশ
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে নির্মিত কনটেন্ট ডিলিট করার নির্দেশ

ইউটিউবে নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়
বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউবে নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

Next Post
শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ

এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সাংবাদিক নিয়োগ দিচ্ছে নিউ এজ, ফ্রেশারদেরও সুযোগ

সাংবাদিক নিয়োগ দিচ্ছে নিউ এজ, ফ্রেশারদেরও সুযোগ

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম

ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 August 2026

ইউটিউব থেকে আয় করতে আসছে নতুন নিয়ম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার