Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইতিহাস গড়তে এশিয়ান কাপের মঞ্চে নামছে বাংলাদেশ

March 3, 2026
in খেলা
ইতিহাস গড়তে এশিয়ান কাপের মঞ্চে নামছে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

স্পোর্টস ডেস্ক
চার দশকের বেশি সময় পর এশিয়ার মূল মঞ্চে আবারও উড়ছে বাংলাদেশের পতাকা। তবে এবার ইতিহাসের নায়করা নন সালাউদ্দিন-চুন্নুরা, বরং লাল-সবুজের জার্সিতে নতুন অধ্যায় লিখতে প্রস্তুত আফঈদা-ঋতুপর্ণারা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ খেলতে নামছে বাংলাদেশ নারী দল। যা দেশের নারী ফুটবলের দীর্ঘ পথচলার এক গৌরবময় স্বীকৃতি।

১৯৮০ সালে এএফসি এশিয়ান কাপে পুরুষ দল অংশ নেওয়ার পর এত দীর্ঘ বিরতি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মহাদেশীয় আসরে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ পেয়েছে মেয়েরা। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে, যদিও প্রতিশ্রুত বোনাস এখনো পুরোপুরি হাতে পায়নি ফুটবলাররা।

অস্ট্রেলিয়ার সিডনিতে দলকে উজ্জীবিত করতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘সামর্থ্যরে দিক থেকে আমরা পিছিয়ে নেই। মেয়েরা যদি নিজেদের সেরাটা দেয়, চমক দেখানো সম্ভব।’

প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে এশিয়ার পরাশক্তি চীনা, একই গ্রুপে রয়েছে উত্তর কোরিয়া। কঠিন চ্যালেঞ্জের মাঝেও লক্ষ্য পরিষ্কার- প্রতিটি ম্যাচে লড়াই, আর বিশেষ করে উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট অর্জন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে আমরা অবশ্যই ভালো কিছু করবো। আর আমাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান অনেক শক্তিশালী দল। কোচ আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই খেলেবো।’

১২ দলের এই আসরে তিনটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা দুই তৃতীয় দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। ফিটনেস, কৌশল সব দিক থেকেই প্রস্তুত বলে জানিয়েছেন কোচিং স্টাফরা। সভাপতি খেলোয়াড়দের বোনাসের আশ্বাস দিয়েছেন।

Previous Post

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ বাংলাদেশে প্রি-অর্ডার শুরু

Next Post

ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

Related Posts

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি
খেলা

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আর্জেন্টিনার তারকা স্ট্রাইকারকে পেতে দৌড়ঝাঁপ বার্সার
খেলা

আর্জেন্টিনার তারকা স্ট্রাইকারকে পেতে দৌড়ঝাঁপ বার্সার

Next Post
ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

বাড়ল সয়াবিন তেলের দাম

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার