Friday, June 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিলো পুলিশ

January 31, 2025
in জাতীয়
ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিলো পুলিশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পাঁচ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি হাই কোর্টের মাজার গেইটে আটকে দিয়েছে পুলিশ।

শুক্রবার বিকাল ৪টার দিকে শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে তারা পুলিশ সদর দপ্তরের উদ্দেশে রওনা দেন। বিকাল ৪টার দিকে তারা হাই কোর্টের মাজার গেইটে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন।

জুলাই শহিদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ পাঁচ দাবিতে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ থানার সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসতেই আটকে দেয় পুলিশ। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা যায়, সেখানে আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিল। জলকামানও রাখা ছিল। ইনকিলাব মঞ্চের নেতারা মিছিল নিয়ে ব্যারিকেডের সামনে এলে পুলিশ তাদের আর সামনে যেতে দেয়নি। পরে ইনকিলাব মঞ্চের নেতারা সেখানেই স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, “পুলিশ আমাদের আর সামনে যেতে দিচ্ছে না। তারা কথা দিয়েছেন আমাদের পাঁচ দফা আগামীকাল আইজিপির কাছে পৌঁছে দেবেন। আমরা নিশ্চিত হতে চাই পাঁচ দফা দাবি আইজিপির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন।”

তিনি আরও বলেন, “যদি আগামীকাল সন্ধ্যা ৭টার মধ্যে এ বিষয়টি নিশ্চিত করা না হয় তাহলে কোনো কর্মসূচি ঘোষণা না দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় অবস্থান নেব।”

পরে সেখানে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবির কাগজপত্র দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হচ্ছে—জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে; জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে; পুলিশে ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে; জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে।

এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) শান্তা, (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফাতিমা তাসলিম ঝুমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মধুচন্দ্রিমা শেষ, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর : আইসিজি

Next Post

ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

Related Posts

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা
জাতীয়

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে: তথ্যমন্ত্রী
জাতীয়

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে: তথ্যমন্ত্রী

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
জাতীয়

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

Next Post
ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জীবিত বাবাকে ‘শহীদ’ দাবি করে সংসদে বক্তব্য, এমপিকে নিয়ে বিতর্ক

জীবিত বাবাকে ‘শহীদ’ দাবি করে সংসদে বক্তব্য, এমপিকে নিয়ে বিতর্ক

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে: তথ্যমন্ত্রী

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 January 2025

ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিলো পুলিশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার