Thursday, July 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইফতারে ঘরে তৈরি করতে পারেন হালিম

March 23, 2025
in লাইফস্টাইল
ইফতারে ঘরে তৈরি করতে পারেন হালিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
ইফতারিতে ভাজাপোড়া তো প্রতিদিন খাচ্ছেন। যদিও ইফতারে ভাজাভুজি খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। ইফতারে নানান পদের মধ্যে বাঙালির অন্যতম পছন্দের একটি হচ্ছে হালিম। ইফতারে হালিম খেতে ছোট বড় সবাই কমবেশি পছন্দ করেন। অনেকে আবার হালিম খান নান রুটি বা পরোটা দিয়ে।

আপনি যেভাবেই খান না কেন, বাইরে থেকে কিনে আনা হালিম কখনোই স্বাস্থ্যকর হবে না। আবার হালিমে কী মাংস ব্যবহার করা হচ্ছে না নিয়েই মনে খুঁতখুতে ভাব থাকে। ঘরেই কিন্তু খুব সহজেই হালিম তৈরি করা যায়।

উপকরণ
১. গরুর মাংস পৌনে এক কেজি
২. হালিম মিক্স ২ কাপ
৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৪. হলুদ গুঁড়া আধা চা চামচ
৫. লবণ ১ টেবিল চামচ
৬. আদা বাটা আধা টেবিল চামচ
৭. রসুন বাটা আধা টেবিল চামচ
৮. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
৯. হালিমের মসলা পরিমাণমতো
১০. তেল আধা কাপ
১১. রসুন কুচি ১ টেবিল চামচ
১২. শুকনো লাল মরিচ ৩-৪টি ও
১৩. সরিষা আধা চামচ

পরিবেশনের জন্য যা লাগবে-
১. আদাকুচি
২. ধনেপাতা কুচি
৩. কাঁচা মরিচ কুচি
৪. পেঁয়াজ বেরেস্তা
৫. শসা কুচি
৬. লেবু ছোট টুকরো করে কাটা

পদ্ধতি
মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে পৌনে এক কাপ। তেল গরম হলে তাতে দিন পেঁয়াজ কুচি ১কাপ। পেঁয়াজ ভেজে বাদামিরঙা হলে তাতে ধুয়ে রাখা মাংস দিন। এর সঙ্গে ২ চা চামচ হালিমের মসলা দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে যেন ধীরে ধীরে মাংস কষানো হয়।

এর ফাঁকে ২ কাপ পরিমাণ হালিম মিক্স ১ লিটার ফুটন্ত গরম পানিতে ভালোভাবে মিশিয়ে রেখে দিন আধা ঘণ্টার জন্য। ১০/১৫ মিনিট পর মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে। এবার ঢাকনা সরিয়ে মাংসের সঙ্গে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ টেবিল চামচ, আদা বাটা আধা টে চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ ও ধনিয়া গুড়া ১ চা চামচ।

মসলাগুলো দেওয়ার পর মাংস নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ২০/২৫ মিনিটের জন্য। মাংস সেদ্ধ হওয়ার জন্য ৪ কাপের মতো পানি দিয়ে নেড়ে আবারও ঢেকে দিতে হবে। ১৫/২০ মিনিট রান্না হওয়ার পর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তখন এর সঙ্গে দিয়ে দিতে হবে পানি দিয়ে ভিজিয়ে রাখা হালিম মিক্স।

ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে দেড় লিটারের মতো। নেড়ে ঢেকে দিতে হবে ১০/১৫ মিনিটের জন্য। চুলার আঁচ কমানো থাকবে। হালিম মিক্সয়ের সঙ্গে যেসব চাল-ডাল ও অনান্য উপকরণ মেশানো হয় সেগুলো খুব আঁঠালো হয়। সেজন্য রান্নার সময় নিচে লেগে যেতে পারে। তাই খেয়াল রাখুন।

লবণটা দেখে নিন। প্রয়োজন হলে লবণ দিয়ে দিতে হবে। প্রায় ১৫/২০ মিনিট রান্না করার পর চাল ডাল সেদ্ধ হয়ে হালিম বেশ থকথকে হয়ে যাবে। যদি চাল-ডাল সেদ্ধ না হয় তবে আবারও একটু ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে দিতে হবে। রান্নার এই শেষ পর্যায় হালিম এর মসলা ১ টেবিল চামচ হালিমে দিয়ে নেড়ে দিতে হবে।

চুলার আঁচ একদম কমিয়ে রেখে আরেক চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে আধা কাপ। তেল গরম হলে তাতে ১ টেবিল চামচ রসুন কুচি, ৩-৪টি শুকনো লাল মরিচ, সরিষা আধা চা চামচ দিয়ে নাড়তে হবে। এরপর রান্না করা হালিমের মধ্যে ঢেলে দিন বাগার। এতে হালিমে সুন্দর একটা ঘ্রাণ আসবে।

হালকা হাতে হালিম নেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটু পাতলা থাকতেই চুলা থেকে হালিম নামিয়ে নিন। কারণ ঠান্ডা হলে হালিম আরও ঘন হয়ে যাবে। এজন্য হালিমের ঘনত্বটা বুঝে নামাতে হবে। এবার সার্ভিং ডিশে হালিম নিয়ে পরিবেশনের জন্য কিছু উপকরণ দিয়ে সাজিয়ে নিলেই তৈরি সুস্বাদু হালিম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জমে উঠেছে ঈদ বাজার

Next Post

একই ঘরে মিলল স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ

Related Posts

সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
লাইফস্টাইল

সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস

ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
লাইফস্টাইল

ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি

সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
লাইফস্টাইল

সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়

Next Post
একই ঘরে মিলল স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ

একই ঘরে মিলল স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে

মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী

কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 March 2025

ইফতারে ঘরে তৈরি করতে পারেন হালিম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার