Tuesday, May 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি, বুশরার চাঞ্চল্যকর দাবি

November 22, 2024
in আন্তর্জাতিক
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি, বুশরার চাঞ্চল্যকর দাবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানো নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। শুক্রবার (২২ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইমরান খানের স্ত্রী বুশরা এক ভিডিও বার্তায় দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।

২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পিটিআই-এর পেজে বুশরার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে বুশরা অভিযোগ করেছেন, যখন ইমরান খান ‘খালি পায়ে’ মদিনায় যায় তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাদের কাছ থেকে ‘কল’ পান।

সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেছেন, তারা ইমরান খানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানান। বুশরার দাবি, বাজওয়াকে সেইসময় জিজ্ঞেস করা হয় যে আপনি কাকে নিয়ে এসেছেন.. এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করিনা।

বুশরার অভিযোগ, এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলা শুরু করে।

এ ছাড়া গতকালের ভিডিও বার্তায় বুশরা, ইমরান খানের ডাকা আগামী রোববারে ইসলামাবাদে আন্দোলনে পিটিআই সমর্থকদের আসার আহ্বান জানান।

বুশরা বলেছেন, প্রত্যেকের উচিৎ ২৪ নভেম্বরের বিক্ষোভে যোগ দেওয়া। কোনো শর্তেই আন্দোলনের এই তারিখ পরিবর্তন হবে না।

ভিডিও বার্তায় বুশরা বলেছেন, আমাদের বিক্ষোভ আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না।

এদিকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করায় বুশরা বিবির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান সরকারের কর্মকর্তারা। তারা বুশরার এমন বিবৃতিতে ‘আত্মঘাতী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। এই বিবৃতির ফলে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান পাকিস্তানের সরকারি কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি

Next Post

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা

Related Posts

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে : ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’: ট্রাম্প

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Next Post
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ১৫ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সেন্সর পেল শাকিব খান অভিনীত ‘রকস্টার’

সেন্সর পেল শাকিব খান অভিনীত ‘রকস্টার’

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 November 2024

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি, বুশরার চাঞ্চল্যকর দাবি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার