Tuesday, April 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

April 28, 2026
in আন্তর্জাতিক
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ, তিনি মনে করছেন— নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি ভালোবাসেননি। কারণ তার মতে, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়নি।”

তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল ইসলাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি তিন স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এ যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোও হয়েছে।

ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।

তৃতীয় পর্যায় : যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও সেই বৈঠক ব্যর্থ হয় এবং প্রতিনিধিরা কোনো চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান।

প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা সংলাপে আসার আমন্ত্রণ জানায় পাকিস্তানসহ বিভিন্ন দেশ।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে।

সূত্র : রয়টার্স

Previous Post

পার্সেল খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ

Next Post

ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Related Posts

ট্রাম্পের নৈশভোজে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প
আন্তর্জাতিক

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল: ট্রাম্প

 সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
আন্তর্জাতিক

 সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

Next Post
ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আর্জেন্টিনার তারকা স্ট্রাইকারকে পেতে দৌড়ঝাঁপ বার্সার

আর্জেন্টিনার তারকা স্ট্রাইকারকে পেতে দৌড়ঝাঁপ বার্সার

শাকিবের রকস্টারে ১০ গান করেছেন ১ গায়ক

শাকিবের রকস্টারে ১০ গান করেছেন ১ গায়ক

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী

সোনার দাম আরও কমলো

ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার