Monday, April 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইরানে কতদিন অভিযান চলবে, জানালেন ট্রাম্প

March 2, 2026
in আন্তর্জাতিক
ইরানে কতদিন অভিযান চলবে, জানালেন ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযান আনুমানিক চার সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ হওয়ায় পরিকল্পনা অনুযায়ী এই অভিযানে সাধারণত চার সপ্তাহের মতো সময় লাগতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই অভিযান শেষ হবে।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেন, ইরানে সামরিক অভিযান চলমান রয়েছে এবং ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তার ভাষায়, সামরিক অভিযান সম্পূর্ণ জোরে চলবে এবং সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না।

এদিকে একই দিন সকালে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের নেতারা তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এবং তিনিও আলোচনায় রাজি হয়েছেন। মার-এ-লাগো রিসোর্ট থেকে ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, তারা কথা বলতে চায়, আমিও প্রস্তুত। তারা আগে করলে ভালো হতো, এখন অনেক দেরি হয়ে গেছে।

আলোচনা কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট সময় জানাতে অস্বীকৃতি জানান। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আলোচনায় যুক্ত অনেক ইরানি কর্মকর্তা এখন আর জীবিত নেই, যা তিনি একটি বড় আঘাত হিসেবে উল্লেখ করেন।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তুত আছেন। ওই কর্মকর্তা বলেন, খামেনি-পরবর্তী নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে।

অন্যদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে জানিয়েছেন যে, তেহরান উত্তেজনা প্রশমনে যেকোনো উদ্যোগে প্রস্তুত। ওমান ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরোক্ষ পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল।

পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনার মধ্যেই গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরাইল ইরানে হামলা শুরু করে, পরে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। হামলার সময় তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গত দুই দিন ধরে চলমান তীব্র সংঘর্ষে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। রোববার(১ মার্চ) সকাল পর্যন্ত ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আবদুলরহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলমান সংঘর্ষে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত এবং হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Previous Post

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

Next Post

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

Related Posts

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান

হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

Next Post
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মোহাম্মদপুরে ‘চিরুনি অভিযান’, ভাসমানদের পুলিশের হুঁশিয়ারি

মোহাম্মদপুরে ‘চিরুনি অভিযান’, ভাসমানদের পুলিশের হুঁশিয়ারি

অসহ্যকর গরমে কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন?

অসহ্যকর গরমে কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন?

জ্বালানি সংকটে মোবাইল সেবা ঝুঁকিতে, সতর্কবার্তা

জ্বালানি সংকটে মোবাইল সেবা ঝুঁকিতে, সতর্কবার্তা

সিটি করপোরেশন পেল বগুড়া

সিটি করপোরেশন পেল বগুড়া

‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার