Friday, June 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের

July 6, 2025
in জাতীয়
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
মুসলিম বিশ্বের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসার দিকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক এনজিও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আমাদের কার্যক্রমে নারীর ক্ষমতায়ন ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিই। যাদের আয় কম, তাদের স্বাস্থ্যগত সমস্যা বেশি হয়। সামাজিক ব্যবসা এই সমস্যা মোকাবিলার একটি কার্যকর মাধ্যম হতে পারে।”

তিনি আরও বলেন, “সামাজিক ব্যবসার ধারণাটি শুধুমাত্র মুনাফার বাইরে গিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে। তরুণদের এর সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা হয়ে উঠতে হবে, তাহলেই মুসলিম বিশ্বে পরিবর্তন সম্ভব।”

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের এনজিও নেতারা জানান, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা মডেল তাদের নিজ নিজ দেশে ইতিবাচক অনুপ্রেরণা জুগিয়েছে। অনেক এনজিও ইতোমধ্যে এই মডেল অনুসরণ করে প্রকল্প গ্রহণ করেছে।

উপস্থিত বিশিষ্টজন: মতবিনিময় সভায় তুরস্কের ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)-এর সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্স (এটিএএ)-এর প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুস শাকুর, ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ড সদস্য ড. সালামুন বশরি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটি-এর প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, সাওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ অনুষ্ঠানে অংশ নেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বে সামাজিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রযুক্তির প্রসারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জুলাই সনদ কী, কেন সেটি নিয়ে এত আলোচনা  

Next Post

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

Related Posts

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
জাতীয়

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

Next Post
আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 July 2025

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার