Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইসলাম ধর্মে অনুসারী বাড়ছে, ১০ বছরে বেড়েছে ৩৫ কোটি

June 11, 2025
in অন্যান্য
ইসলাম ধর্মে অনুসারী বাড়ছে, ১০ বছরে বেড়েছে ৩৫ কোটি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। ২০১০ সাল থেকে পরবর্তী ১০ বছরে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি পিউ রিসার্চের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য সামনে এসেছে।

২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত চালানো এই গবেষণায় বলা হয়, খ্রিষ্টধর্ম এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বের মোট ২৩০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। তবে, ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান দিনদিন কমে আসছে। ২০১০ সালের পর থেকে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে মুসলিম অনুসারীর সংখ্যা বেড়েছে।

ইসলাম এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ২০১০ সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যা খ্রিষ্টধর্মের চেয়ে প্রায় তিন গুণ বেশি এবং অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি।

পিউ রিসার্চের গবেষণা বলছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য। ইসলাম ধর্মে এই প্রবৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল। মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি এবং মুসলিমরা তুলনামূলক কম বয়সী। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, তাদের সংখ্যা ধর্মত্যাগী ব্যক্তিদের চেয়ে বেশি।

এদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু। এই ধর্মের অনুসারী ১২০ কোটি মানুষ। ২০১০ সাল থেকে এই ধর্মের অনুসারী ১২ কোটি ৬০ লাখ বেড়েছে। গত এক দশকে ইহুদি ধর্মের অনুসারীও প্রায় ১০ লাখ বেড়েছে। এই ধর্মের অনুসারী বিশ্বের মোট জনসংখ্যার ০ দশমিক ২ শতাংশেই রয়েছে। শিখ, বাহাইসহ অন্যান্য ধর্মে মানুষের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি।

অন্যদিকে, বৌদ্ধধর্মের অনুসারী কমেছে। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এই ধর্মের অনুসারী কমেছে ১ কোটি ৮৬ লাখ। তবে, কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই এমন মানুষের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র।

বিশ্বে সবচেয়ে বেশি ধর্মহীন মানুষের বসবাস চীনে। সেখানে প্রায় ১৩০ কোটি মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন। বিশ্বে কোনো ধর্মের বিশ্বাসী নন, এমন মানুষের সংখ্যা প্রায় ২০০ কোটিতে পৌঁছেছে, যা ২০১০ সাল থেকে ২৭ কোটি বেড়েছে। সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভয় ধরাচ্ছে করোনা, স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

Next Post

বিচার শেষে আ.লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

Related Posts

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
অন্যান্য

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের
অন্যান্য

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!
অন্যান্য

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

Next Post
বিচার শেষে আ.লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

বিচার শেষে আ.লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 June 2025

ইসলাম ধর্মে অনুসারী বাড়ছে, ১০ বছরে বেড়েছে ৩৫ কোটি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার