Monday, June 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঈদযাত্রায় ছয় দিনে ৩৭ জনের প্রাণহানি

June 1, 2026
in সারাদেশ
টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক নিউজ:
পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে বেড়েছে যান চলাচল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।

গোপালগঞ্জে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন, ফরিদপুরের মধুখালীতে চারজন এবং ময়মনসিংহে বাবা-ছেলেসহ বিভিন্ন জেলার এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

এছাড়া নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জেও হতাহতের একাধিক ঘটনা ঘটতে দেখা গেছে।

গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হন।

জানা গেছে, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মহাসড়কের বেদগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নেত্রকোনা

গত শুক্র ও রোববার সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া ঈদের পরদিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নীরব (২৪) এবং ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।

মধুখালী (ফরিদপুর)

ঈদের দিন বিকালে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।

গত শুক্রবার মথুরাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুর লাশ দাফন করা হয়েছে। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেটকারচাপায় মো. আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।

একই দিন ভোরে রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কে অজ্ঞাত বাহনের চাপায় ভারসাম্যহীন নারী মীম খাতুন (২৬) নিহত হয়েছেন। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে।

ময়মনসিংহ

গত শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন— হালুয়াঘাট থানা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান।

শিবপুর (নরসিংদী)

গত বুধবার সন্ধ্যায় উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।

নিহতরা হলেন— শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)।

গলাচিপা (পটুয়াখালী)

গত বৃহস্পতিবার সকালে গলাচিপা পৌর এলাকার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন— ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)।

রাউজান (চট্টগ্রাম)

গত শনিবার ফটিকছড়ি উপজেলার বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি ঘটেছে। উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সনজিত দাশের একমাত্র ছেলে সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন মাস্টারের বাড়ি সংলগ্ন মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬)।

তালা (সাতক্ষীরা)

গত মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল এবং মেহেদী হাসান (২৫) নামে অপর এক আরোহী নিহত হয়েছেন। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর (দিনাজপুর)

গত শনিবার বিকালে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হন। দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলচালক আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ঘটনাস্থলে এবং তার বন্ধু আহত আহনাদ তহমিদ রিয়াদ (১৮) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।

সিংড়া (নাটোর)

ঈদের দিন রাতে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সজিব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চলনবিল পয়েন্ট এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার তাজপুর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের আরিফুল ইসলাম টগরের তৃতীয় ছেলে।

লোহাগড়া (নড়াইল)

ঈদের দিন বিকালে উপজেলার ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক সাব্বির গাজী (১৭) নিহত হন।

জামালপুর

গত বুধবার সকালে সদরের বিনন্দের পাড়া এলাকায় জানাজায় অংশ নিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চাঁদপুর

সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়।

হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় একটি বাস এক ব্যক্তিকে চাপা দিলে তার মৃত্যু হয়। গত রোববার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটি স্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন।

গাইবান্ধা

পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে রিকতা খাতুন (২৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ যাত্রী।

গত রোববার সকালে উপজেলার গড়েয়ারপাড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকতা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।

ঈশ্বরদী (পাবনা)

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় পিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

কালুখালী (রাজবাড়ী)

উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চর এলাকার ব্রিজ সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা (ফরিদপুর)

গত রোববার দুপুরে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী ঝাটুরদিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

রামু (কক্সবাজার)

গত শনিবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির সামনে সড়ক দুর্ঘটনায় খালেদা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

ভূঞাপুর (টাঙ্গাইল)

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।

কুষ্টিয়া

সেনাবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অপর বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫/৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম জিয়াউল ইসলাম (৪৫)।

গত রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউলের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ)

গত রোববার সকালে কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস

Next Post

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

Related Posts

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

‘রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’
সারাদেশ

‘রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে তেলবাহী জাহাজে আগুন
সারাদেশ

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে তেলবাহী জাহাজে আগুন

Next Post
ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামিসা হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

রামিসা হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী

ঈদযাত্রায় ছয় দিনে ৩৭ জনের প্রাণহানি

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 June 2026

ঈদযাত্রায় ছয় দিনে ৩৭ জনের প্রাণহানি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার