Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

March 27, 2025
in জাতীয়
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ঈদযাত্রা নিরাপদ করতে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্ট্রাইকিং মোবাইল ফোর্স কাজ করবে র‍্যাব।মো. মাহবুব আলম বলেন, আর কয়েকদিন পরেই আসন্ন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আমরা র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এই ঈদকে নির্বিঘ্ন করার জন্য তিনটি স্তরে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করেছি। প্রথম স্তরে বাসস্ট্যান্ড বা যেসব জনবহুল শপিং সেন্টার আছে, সেসব স্থানগুলোতে এবং এর আশেপাশে আমাদের ২৪টি পেট্রোল টিম টহল কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয় স্তরে বাসস্ট্যান্ড বা অন্যান্য যেসব শপিং সেন্টার আছে, যেখানে ছিনতাই বা অজ্ঞান পার্টি বা মলমপার্টি এ ধরনের চক্রগুলো সক্রিয়, সেসব এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা যেকোনো ধরনের তথ্য পেলে প্রাথমিকভাবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। তৃতীয় পর্যায়ে আমাদের কাছে স্ট্রাইকিং মোবাইল রিজার্ভ থাকবে, যেখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোন স্থানে যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায়, বেশি ভাড়া আদায় করা ও চাঁদাবাজির কোনো সিন্ডিকেট যদি আমরা শনাক্ত করতে পারি অথবা অন্যকোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং ফোর্স স্বল্প সময়ে ঘটনাস্থলে উপস্থিত হবে। আপাতত এভাবেই আমাদের নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সবাই যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, তার জন্য আমাদের সাধারণ মানুষের কাছে দুটি অনুরোধ থাকবে। আপনারা যখন ঢাকা থেকে আপনাদের নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন ঢাকায় আপনাদের যে আবাসস্থল আছে, সেখানে আপনার পক্ষে যতটুকু সম্ভব, ততটা নিশ্চিত করে যাবেন। আর দ্বিতীয়ত, পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করার সময় কারো সঙ্গে সখ্যতা না গড়ে অথবা অপরিচিত কারো কাছ থেকে যেন কিছু না খাই। যেটার কারণে সাধারণত আমরা মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ি। এই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। এই দুটি অনুরোধ আমাদের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি থাকবে। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগে এবং পরে আমাদের র‍্যাব এখনও মাঠে আছে এবং সবসময় মাঠে থাকবে।

ঈদে ফাঁকা রাজধানীতে আপনাদের কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমাদের নিরাপত্তা বাস স্টেশন এবং বিপণিবিতান কেন্দ্রিক। যখন ঢাকা শহর আরেকটু ফাঁকা হয়ে যাবে, তখন আমাদের আবাসিক এলাকাগুলোতে আমরা আমাদের টহল কার্যক্রমগুলো বৃদ্ধি করবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ

Next Post

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট

Related Posts

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

Next Post
শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 March 2025

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার