Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঈদের কেনাকাটা: মাথায় রাখুন এই ৬ বিষয়

March 16, 2025
in লাইফস্টাইল
ঈদের কেনাকাটা: মাথায় রাখুন এই ৬ বিষয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক

বছর ঘুরে আবার আসছে আনন্দের উপলক্ষ ঈদ। পকেটের হাল যেমনই থাক এসময় নিজের আর পরিবারের জন্য কেনাকাটা করতেই হয়। তাই খরচের খাতায় বাড়তি কিছু অর্থ যোগ হয় ঈদ এলে। সাধ আর সাধ্যের সমন্বয়ে ঈদের কেনাকাটা করতে চান সবাই। তাই ঈদ শপিং শুরু করার আগে সঠিক প্রস্তুতি থাকা জরুরি।

খেয়াল রাখুন বাজেটে

নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে চাইলে বাজেট মেনে চলার বিকল্প নেই। যত বড় অঙ্কের খরচের পরিকল্পনাই থাকুন না কেন, বাজেট ধরে আগালে সুবিধা মিলবে বেশি। আগে থেকে বাজেট ঠিক করে রাখলে কোনো খাতে বেশি খরচ হয়ে গেলে তা অন্য খাতে কমিয়ে ব্যালেন্স করা যায়। এতে সবমিলিয়ে নির্দিষ্ট বাজেটে শপিং শেষ করা সহজ হয়।

আগে থাকেই তালিকা প্রস্তুত রাখুন

এখন সবাই কর্মব্যস্ত। হোক সেটি ঘরে কিংবা বাইরে। শপিং এ গিয়ে ঘুরে ঘুরে ইচ্ছেমতো জিনিস কেনা সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া রোজার দিনে মার্কেটে অতিরিক্ত সময় ব্যয় করাও কঠিন। তাই ঈদের কেনাকাটা করতে গেলে আগে থেকেই তালিকা তৈরি করে সঙ্গে নিয়ে যান। এতে কী কিনতে চাচ্ছেন তা দ্রুত খুঁজে পাবেন আবার ভুলে কোনো কিছু বাদ পড়বে না।

কেবল পোশাক, গয়নার ক্ষেত্রে নয় রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রসাধনী কিনতেও তালিকা সঙ্গে রাখা ভালো। আগেই যদি ঠিক করা থাকে কোন কোন মসলা কিনতে হবে, কী কী বাজার করতে হবে, কোন শেডের লিপস্টিক বা নেইল পলিশ কিনতে হবে তাহলে কম সময়ে কেনাকাটা করা যায়। দ্বিধায় পড়ে ভুল পণ্য বাছাই করার আশঙ্কাও কম থাকবে।

 

ভিন্ন খাতে ভিন্ন তালিকা করুন

ঈদের খরচের খাত থাকে একাধিক। ব্যক্তিগত কেনাকাটা, খাবারদাবার, ঘরের জিনিস, পরিবারের সব সদস্যের কেনাকাটা, প্রিয়জনের জন্য উপহার আরও অনেক কিছু রয়েছে। প্রতিটি খাতের আলাদা বাজেট, আলাদা তালিকা আগে থেকেই তৈরি রাখুন। এতে একদিকে বেশি খরচ হয়ে অন্যদিকে টানাটানি পড়বে না।

কেনাকাটা সারতে পারেন অনলাইনেও

কাছের হোক বা দূরের, প্রিয়জনদের জন্য উপহার কেনার একটি দারুণ উপলক্ষ ঈদ। কম সময়ে কেনাকাটা সারার ক্ষেত্রে বেছে নিতে পারেন অনলাইন শপিংকে। তবে অনলাইনে অনেক ভুয়া পেজ রয়েছে। তাই জানাশোনা ও পরিচিত প্রতিষ্ঠান থেকে অনলাইন কেনাকাটা করার চেষ্টা করুন।

সবার পছন্দ মাথায় রাখুন

পরিবার কিংবা বাইরের যার জন্যই কেনাকাটা করবেন, সম্পূর্ণ নিজের ইচ্ছেমতো না চলে তাদের পছন্দ-অপছন্দও মাথায় রাখুন। ঈদের খুশি যেন কারোর মন খারাপের কারণ না হয় সেদিকে একটু নজর রাখুন।

তাড়াহুড়া করবেন না

কেনাকাটা করার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। এতে অসঙ্গতিপূর্ণ এবং ভুল পণ্য কেনার আশঙ্কা থাকে। তাই সময় নির্ধারণ করে সেই অনুযায়ী কেনাকাটার পরিকল্পনা করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নারী আইপিএল: লড়াই শেষে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

Next Post

রমজানে প্রতিদিন এই ৩ সময় দোয়া করুন

Related Posts

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি
লাইফস্টাইল

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস
লাইফস্টাইল

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

Next Post
রমজানে প্রতিদিন এই ৩ সময় দোয়া করুন

রমজানে প্রতিদিন এই ৩ সময় দোয়া করুন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 March 2025

ঈদের কেনাকাটা: মাথায় রাখুন এই ৬ বিষয়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার