Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

May 25, 2026
in আইন ও অপরাধ
উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ তারেক সরকার (৪০) ও তার সহযোগী মোঃ পলাশ কবির (৪২)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল।

আজ ২৫ মে, সোমবার র‍্যাব-১০ এক প্রেস ব্রিফয়ের মাধ্যমে এসকল তথ্য জানান।

র‍্যাব জানায়, নরসিংদী সদর এলাকার বাসিন্দা মোঃ তারেক সরকার গত প্রায় তিন বছর ধরে বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সরকারি বিভিন্ন উর্ধতন কর্মকর্তার নামে তিনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন এবং চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।

তদন্তে জানা যায়, তারেক সরকার বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকুরিচ্যুত সদস্য। ২০০৬ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পর তিনি তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন এবং সেখানে প্রায় ১৪ বছর কর্মরত ছিলেন। পরে বিভাগীয় মামলার কারণে সেখান থেকেও চাকরিচ্যুত হন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা, প্রশাসনিক কাঠামো ও বাহিনীগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করেন। সেই অভিজ্ঞতা ব্যবহার করেই তিনি প্রতারণার জাল বিস্তার করেন।

প্রতারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন উৎস থেকে ব্যবহৃত ও তথাকথিত ‘ভিআইপি’ মোবাইল সিম সংগ্রহ করতেন। এসব সিম ব্যবহার করে সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতেন। এরপর ওই পরিচয়ে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চাকরি নিয়োগে প্রভাব বিস্তার ও সুপারিশের নামে প্রতারণা চালাতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক সরকার স্বীকার করেছেন, তিনি গত প্রায় ছয় বছর ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত এবং এভাবে প্রায় ১ থেকে দেড় কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর র‍্যাব বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত ২৪ মে ২০২৬ তারিখ নরসিংদী সদরের সঙ্গীতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার বাসায় তল্লাশি চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে একটি বাঁধাই করা ছবি পাওয়া গেছে, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার ছবি ফটোশপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল। এসব ছবি ব্যবহার করে তিনি সাধারণ মানুষের কাছে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে জানিয়েছে র‍্যাব।

তার স্বীকারোক্তির ভিত্তিতে সহযোগী হিসেবে মোঃ পলাশ কবিরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে র‍্যাবের আরেকটি দল ঢাকার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৪ মে ২০২৬ তারিখ তাকে আলামতসহ গ্রেফতার করে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিফ কোফতা সালাদ রেসিপি

Related Posts

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
আইন ও অপরাধ

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর
আইন ও অপরাধ

রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

রাজধানীতে আবারও শিশু ধর্ষণের অভিযোগ
আইন ও অপরাধ

রাজধানীতে আবারও শিশু ধর্ষণের অভিযোগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

বিফ কোফতা সালাদ রেসিপি

বিফ কোফতা সালাদ রেসিপি

ওড়না-টিপ নিয়ে বিতর্ক, পোশাকবিধি বাতিল করল বাংলাদেশ বেতার

ওড়না-টিপ নিয়ে বিতর্ক, পোশাকবিধি বাতিল করল বাংলাদেশ বেতার

সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 May 2026

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার