Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল!

July 22, 2025
in জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি
উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
উত্তরা মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির মর্মান্তিক ঘটনার আগে ফেসবুকে দেওয়া একটি রহস্যময় সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে সাইবার বিশেষজ্ঞদের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন এক চিত্র—এই ‘ভবিষ্যদ্বাণীমূলক’ পোস্টের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক অনলাইন বেটিং ও স্ক্যাম চক্র।

গত ২১ জুলাই সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এ ঘটনায় বহু শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

এই মর্মান্তিক দুর্ঘটনার মাত্র একদিন আগেই, ২০ জুলাই (রোববার) ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামক একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সতর্কমূলক পোস্ট দেওয়া হয়।

পোস্টটিতে লেখা ছিল: একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।

পরদিন দুর্ঘটনা ঘটার পর পেজটি থেকে আরেকটি পোস্ট করে বলা হয়: আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক।

এই পোস্ট দু’টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অনেকেই ভাবতে শুরু করেন, পেজটি কোনো ‘অ্যানোনিমাস’ হ্যাকার সংগঠনের অংশ কি না, বা সত্যিই তারা ভবিষ্যতের ঘটনা জানতে পারে কি না।

তবে বিষয়টি আর দীর্ঘস্থায়ী হয়নি। বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত অনুসন্ধানে নামে। প্রোবফ্লাই আইটি’র ফাউন্ডার আব্দুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন, ওই ফেসবুক পেজটি মূলত অনলাইন বেটিং ও স্ক্যামিং কার্যক্রমের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছিল।

বিজ্ঞাপন
ইমরান বলেন, আমরা জানতে পেরেছি এই পেজটি চারজন ব্যক্তি পরিচালনা করছিলেন—যার মধ্যে দুইজন নাইজেরিয়ান, একজন আমেরিকান, এবং অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। পেজটি বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে ও মানুষের অনুভূতি নিয়ে খেলে তাদের বেটিং সাইট ও স্ক্যাম প্রচারণা চালাত।

ইমরান জানান, পরিচয় ফাঁস হওয়ার পর তারা দ্রুত তাদের আইডিগুলো ডিয়েক্টিভেট করে দেয়, এবং বর্তমানে ফেসবুকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জনগণকে এ ধরনের গুজবে কান না দিয়ে বিশ্বস্ত সংবাদমাধ্যম ও অফিসিয়াল সূত্রে বিশ্বাস রাখতে অনুরোধ করেন।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দিন শিশির বলেছেন, পেজটি কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’-এর অংশ নয়। বরং এটি একটি প্রতারণামূলক অনলাইন জুয়া প্রমোট করতে ব্যবহৃত হতো।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানোর মাধ্যমে অসাধু চক্র যেমন বাণিজ্যিক ফায়দা তোলার চেষ্টা করে, তেমনি জনমনে বিভ্রান্তিও সৃষ্টি করে। এই ধরনের তৎপরতা বন্ধে জনসচেতনতা বাড়ানো এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নিজে ৮০ শতাংশ পুড়েও ২০ শিক্ষার্থীকে বাঁচালেন শিক্ষিকা মাহরিন

Next Post

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

Related Posts

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 July 2025

উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার