Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

July 22, 2025
in জাতীয়
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এক বিবৃতিতে ওই আটজনের পরিচয় প্রকাশ করেছে।

তারা হলেন- বাগেরহাট জেলার গণি শেখের মেয়ে ফাতেমা আক্তার (৯), বরিশাল জেলার সামিউল করিম (৯),
কুষ্টিয়া জেলার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯),  ঢাকার রফিক মোল্লার মেয়ে শারিয়া আক্তার (১৩), ঢাকার নুসরাত জাহান আনিকা (১০), ঢাকার মুকুল সালাউদ্দিনের ছেলে সা’দ সালাউদ্দিন (৯) ও গাজীপুর জেলার শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবার মরদেহ চাইলে সুরতহাল করার পরে আমরা মরদেহগুলো দিয়ে দিই।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ভোর পাঁচটার দিকে ৯ বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, রাত সোয়া ৩টার দিকে তিনি জানান, আরও চার শিক্ষার্থী মারা গেছেন। তারা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)। এরিকসন শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের শরীরের ৮৫ শতাংশ, নাজিয়ার শরীরের ৯০ শতাংশ এবং সায়ান ইউসুফের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া, রাত একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান জানান, এরও আগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফাইয়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সামিনের মৃত্যু হয়। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে এবং আইসিইউতে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২০। এ ছাড়া, পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত দেড়টায় এ তথ্য জানায় আইএসপিআর।

এর আগে, রাত ৮টার দিকে আইএসপিআরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২০। আহত ১৭১ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতের সংখ্যাও জানায় আইএসপিআর।

প্রসঙ্গত, দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

Next Post

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

Related Posts

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 July 2025

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার