Wednesday, September 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

উদীচীর গানের মিছিল আটকাল পুলিশ, যমুনার পথে যেতে বাধা

November 10, 2025
in জাতীয়
উদীচীর গানের মিছিল আটকাল পুলিশ, যমুনার পথে যেতে বাধা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে উদীচী শিল্পীগোষ্ঠীর গানের মিছিল আটকে দিয়েছে পুলিশ।

রোববার(৯ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে নিজেদের কার্যালয়ের সামনে থেকে উদীচী শিল্পীগোষ্ঠী এ গানের মিছিল শুরু করে। মিছিলটি সেগুনবাগিচায় শিল্পকলা ভবনের সামনে আসতে আসতে সাধারণ মানুষের অংশগ্রহণে বড় হতে থাকে। এ সময় পুলিশ এসে মিছিল আটকাতে চেষ্টা করে।

উদীচীর শিল্পীরা তখন জানান, তাঁরা গানের মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার গেট পর্যন্ত যাবেন এবং তাঁকে গান শোনাবেন। কিছুক্ষণ তর্কবিতর্কের পর পুলিশ সাময়িকভাবে মিছিল ছাড়লেও দুই মিনিট পরই সেটি পুনরায় থামিয়ে দেওিয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে উদীচীর শিল্পী ও মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের সঙ্গে পুলিশের তর্ক চলতে থাকে। এরই মধ্যে পুলিশের বড় একটি টিম ঘটনাস্থলে এসে হাজির হয়। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় অতিক্রম করার পর আর মিছিলটিকে সামনে যেতে দেওয়া পুলিশ।

এ সময় সড়কে অবস্থান নিয়ে গান পরিবেশন করতে থাকেন উদীচীর শিল্পীরা। সংগঠনের সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ বলেন, “আমরা গানের মিছিল নিয়ে যমুনার অভিমুখে যাচ্ছিলাম। কিন্তু শেখ হাসিনা যেভাবে যেকোনো শান্তিপূর্ণ মিছিল পুলিশ দিয়ে দমন করত, বর্তমান ইউনূস সরকারও একইভাবে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আমরা জানি না, এ সরকার কেন গানকে ভয় পায়।”

সড়কে অস্থান নিয়ে উদীচীর শিল্পীরা প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জনিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনায় না আনলে উদীচী শিল্পীগোষ্ঠী তাদের সারা দেশের কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছেন।

গানের মিছিলে অংশ নেওয়া শিল্পীদের হাতে ছিল নানা স্লোগান লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড। এর মধ্যে ছিল—‘শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়াও’, ‘আমরা চাই, হাসি-গানে মুখরিত বাংলাদেশ’, এবং ‘আর কিছু চায় না মনে গান ছাড়া’।

এর আগে একই দাবিতে ছায়ানটও গানে গানে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ

Next Post

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তও স্থগিত

Related Posts

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
জাতীয়

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Next Post
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তও স্থগিত

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তও স্থগিত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ মৃত্যু

দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ মৃত্যু

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 November 2025

উদীচীর গানের মিছিল আটকাল পুলিশ, যমুনার পথে যেতে বাধা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার